• শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম
ত্রাণ মন্ত্রীর ডিও লেটারের বিরুদ্ধে এবার প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখলেন, জেলা বিএনপি’র আহবায়ক রমেক হাসপাতালে বছরে ১২০০ স্তন ক্যান্সার রোগীর অস্ত্রোপচার নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে (৫০০+৯০) লিটার চোলাই মদ সহ ৩ জন গ্রেফতার গাজীপুরে ভূমি সেটেলম্যান্ট অফিসে বিএনপি নেতার দুই সাংবাদিকে মারধরের অভিযোগ নেত্রকোণায় সাংবাদিককে গুলি করে হত্যা ২০ লাখ টাকা চাঁদাবাজির মামলায় নওগাঁর আত্রাইয়ের আলোচিত সিফাত মাহমুদ জেল হাজতে গাজীপুরে সাংবাদিকের উপর হামলা, হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন বাসা লুটপাট ভাঙচুর ও চুরির অভিযোগ গাজীপুরে সহকারী সেটেলমেন্ট অফিসার মাহবুবুর রহমানের বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ (পর্ব১) কালিয়াকৈরে নারী আইনজীবী ও শিশুকন্যাকে মারধর, হত্যাচেষ্টার অভিযোগ বাসনের যাযর এলাকায় চোরাই তেলের ব্যবসার অভিযোগ, মোরসালিনকে ঘিরে নানা প্রশ্ন?

গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক গুলিবিদ্ধ

জোবায়ের হোসেন ইফতি, বিশেষ প্রতিনিধি / / ১৯১ Time View
Update : শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫

163

যৌথবাহিনীর অপারেশনের ডেভিল হান্ট চলার মধ্যেই, গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় মোটরসাইকেলে এসে একজন দুর্বৃত্ত তাকে গুলি করে।

গুলিবিদ্ধ সমন্বয়ক মোবাশ্বের হোসেনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি) কমিশনার ড. নাজমুল করিম খান।

স্থানীয়রা জানায়, শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের জোর পুকুরপাড়ের দিক থেকে মোটরসাইকেলে করে এসে এক দুর্বৃত্ত গুলি করে পালিয়ে যায়।

গত শুক্রবার রাতে গাজীপুরে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলা চালায় একদল ছাত্র–জনতা। এ সময় স্থানীয় কিছু ব্যক্তি তাঁদের কয়েকজনকে আটক করে মারধর করেন। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে পাঁচজনের অবস্থার অবনতি হলে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবি, ছাত্র–জনতার ওপর হামলাকারীরা ক্ষমতাচ্যুত সরকারের সমর্থক। তাদের গ্রেপ্তারের দাবিতে শনিবার গাজীপুরে সমাবেশও করেছে তারা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভের পর গাজীপুরসহ সারাদেশে যৌথ বাহিনীর অভিযান পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অপারেশনের নাম দেওয়া হয়েছে ডেভিল হান্ট।

মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ জানিয়েছে, শুক্রবার রাতে গাজীপুরে ছাত্রজনতার ওপর সন্ত্রাসী আক্রমণের ঘটনায় শনিবার আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও সন্ত্রাসী দমনে এই অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।


More News Of This Category
bdit.com.bd