• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুর চান্দনা চৌরাস্তায় আবাসিক হোটেলে অনৈতিক কার্যকলাপ, মাদক ও অপরাধ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন গাজীপুর মহানগরীর ১৮ নং ওয়ার্ডে দুই দিন পরপর মিটারের তার চুরি, আতঙ্কে এলাকাবাসী গাজীপুরে হত্যার উদ্দেশ্যে মব সৃষ্টির চেষ্টা–অল্পের জন্য প্রাণে বাঁচলেন সাংবাদিক ‎সাংবাদিকের ওপর হামলা ও মোবাইল ছিনতাইয়ের চেষ্টার অভিযোগ গাজীপুর বাসনে প্রকাশ্যে মাদক বিক্রির অভিযোগ, তদন্তের দাবি স্থানীয়দের গাজীপুরে গাঁজা সেবনে বাধা দেওয়ায় ৮ম শ্রেণির ছাত্রের ওপর কিশোর গ্যাংয়ের হামলা, থানায় লিখিত অভিযোগ বাংলাদেশ প্রেস-ক্লাব গাজীপুর মহানগর শাখার সাংগঠনিক উন্নয়ন সভা ও সাংবিধানিক প্রশিক্ষণ এবং গ্রীষ্মকালীন ফল উৎসব অনুষ্ঠিত কাশিমপুর মহিলা কারাগারের ৭ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত গাজীপুর সাংবাদিক এর ওপর সন্ত্রাসী হামলা, জড়িতদের গ্রেপ্তারের দাবিতে ক্ষোভ প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গাজীপুর চান্দনা চৌরাস্তায় আবাসিক হোটেলে অনৈতিক কার্যকলাপ, মাদক ও অপরাধ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর / / ১১ Time View
Update : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬

12

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর :

নৈতিক সমাজ ও নিরাপদ ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় আবাসিক হোটেলে অনৈতিক কার্যকলাপ, মাদক ব্যবসা এবং সকল প্রকার অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধের দাবিতে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) চান্দনা চৌরাস্তায় আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পাশাপাশি স্থানীয় সচেতন নাগরিকরাও অংশগ্রহণ করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, এলাকার কিছু আবাসিক হোটেলে অনৈতিক কার্যকলাপ, মাদক বেচাকেনা এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে সামাজিক পরিবেশ দিন দিন অবনতির দিকে যাচ্ছে। এসব কর্মকাণ্ডের ফলে তরুণ সমাজ বিপথগামী হওয়ার ঝুঁকি বাড়ছে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির ওপরও নেতিবাচক প্রভাব পড়ছে। বক্তারা অবিলম্বে এসব অবৈধ কার্যক্রম বন্ধে সংশ্লিষ্ট প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। একই সঙ্গে নিয়মিত অভিযান পরিচালনা, অপরাধীদের আইনের আওতায় আনা এবং এলাকার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান তারা। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি সমাপ্ত করেন। এ সময় তারা একটি নৈতিক, মাদকমুক্ত ও নিরাপদ সমাজ গঠনে সকলের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।


More News Of This Category
bdit.com.bd