• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনাম
আত্রাইয়ে এলজিইডির প্রকৌশলীর কাছে তথ্য চাওয়ায় সাংবাদিক হেনস্তার শিকার আইকন ও ইকরা ট্রাভেল এন্ড ভিসা কনসাল্টেন্স সেন্টার নামে প্রতারনা ও টর্চার ছেলের সন্ধান মিলছে রাজধানী ঢাকায়। কোনাবাড়ীতে ছাত্রদল নেতার সংবাদ সম্মেলন – ক্রয়কৃত জমি দখলে বাধাঁ ও হামলার অভিযোগ। কিশোরগঞ্জে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত : শোভাযাত্রায় জনতার ঢল। কিশোরগঞ্জে সোনালী ফসলের হাসি : বোরো ধান কাটার আনুষ্ঠানিক উদ্বোধন। কিশোরগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর বার্তা : শান্তি বজায় রাখতে সমন্বিত উদ্যোগের আহ্বান। অন্যের স্বামী, অন্যের স্ত্রী! পড়ে রইল ৫ সন্তান ও দুই পরিবার। নওগাঁয় মাদকসেবি সন্তানের প্রতি অতিষ্ঠ হয়ে বাবা নিজেই তার সন্তানকে প্রশাসনের হাতে তুলে দিলেন লালমনিরহাটে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব থানায় ঢুকে ওসির চেয়ারে বসে পড়লেন এমপি, ভিডিও ভাইরাল

চট্টগ্রাম মহাসড়কে বাস ও অটোরিকশা’র দ্বিমুখী সংঘর্ষে একই ঘরের দুই ভাই-বোন সহ তিন জনের মৃত্যু

এম এস শ্রাবণ মাহমুদ, স্টাফ রিপোর্টার / / ৯৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫

33

এম এস শ্রাবণ মাহমুদ, স্টাফ রিপোর্টার :

চট্টগ্রাম-কক্সবাজার জাতীয় মহাসড়কের দোহাজারী সদরে চট্টগ্রামমুখী পূববী বাসচাপায় দুই স্কুল শিক্ষার্থী-সহ ৩ জন নিহত হয়েছে। নিহত দুই শিক্ষার্থী সম্পর্কে আপন ভাই-বোন। তারা দোহাজারী জামিজুরি নিবাসী জসিম উদ্দিনের সন্তান। বৃহস্পতিবার (১৩ মার্চ)২০২৫ খ্রিঃ সকাল ৮টা বাজে ৩০ মিনিটের সময় চট্টগ্রামমুখী পূববী বাসটি একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে পিছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ১ স্কুল শিক্ষার্থী ও রিকশা চালক নিহত হয়। অপর স্কুল শিক্ষার্থীকে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। মারা যাওয়া দুই স্কুল শিক্ষার্থী দোহাজারী পাঠশালা পাবলিক স্কুল এন্ড কলেঝের শিক্ষার্থী। সকালে কোচিংয়ে যাওয়ার পথে’এ দুর্ঘটনা ঘটে। নিহত ভাই-বোন হলো ওয়াকার উদ্দীন আদিল (১২) ও ৭ম শ্রেণির উম্মে হাবিবা রিজভী (১৫)। নিহত রিকশাচালক হলেন রুহুল আমিন (৪৫)। এ ‘ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরেক শিক্ষার্থী নবম শ্রেণির ছাত্রী কাজী ফাহমিদা ওয়াশিমা তুশিন (১৫)। দোহাজারী হাইওয়ে থানার ওসি সুবরঞ্জন চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। চালক ও হেলপার পলাতক রয়েছে। এদিকে ঘটনার জেরধরে বিক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করে রেখেছেন। তাদের দাবি সড়ক পথিরোধক নির্মাণ না করায় প্রতিনিয়ত অনেক মায়ের বুক খালি হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।


More News Of This Category
bdit.com.bd