• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে নারী আইনজীবী ও শিশুকন্যাকে মারধর, হত্যাচেষ্টার অভিযোগ বাসনের যাযর এলাকায় চোরাই তেলের ব্যবসার অভিযোগ, মোরসালিনকে ঘিরে নানা প্রশ্ন? কোনাবাড়ী সেটেলমেন্টে দুর্নীতির সাম্রাজ্য : কর্মকর্তা-দালাল ও ক্ষমতাসিল নেতাদের সিন্ডিকেটে জিম্মি সেবাগ্রহীতারা, অনুসন্ধানে গিয়ে বাধা ও ঘুষের প্রস্তাবের মুখে সাংবাদিকরা কিশোরগঞ্জে বিপন্ন হাওরের রুপালি ঐশ্বর্য : হারিয়ে যাচ্ছে দেশি মাছ, অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি ভাসান পানির বাসিন্দারা টঙ্গীতে চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার বহিষ্কৃত ছাত্রদল নেতা রাতুল সিকদার অমি গাজীপুরে এক বছর পর ধরা পড়ল নাসির পালোয়ান হত্যা মামলার আসামি প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নাগরী ইউনিয়ন পরিষদের উদ্যোগে বিভিন্ন জাতের চারা গাছ বিতরন গাজীপুরে ডেকে নিয়ে যুবককে এলোপাতাড়ি মারধরের অভিযোগ, ধারালো অস্ত্রের আঘাতে আহত গাজীপুরে কয়ের উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন হাফিজুল ইসলাম বুলবুল গাজীপুরে ব্যবসায়ীকে কৃষক দল কর্মীর হুমকির অভিযোগ, কেটে দেওয়া হলো ইন্টারনেটের কেব্‌ল

তালা উপজেলা বিএনপির জরুরী মতবিনিময় সভা

Reporter Name / ৯২৯ Time View
Update : মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫

608

নিজস্ব প্রতিনিধি সাতক্ষীরা

সাতক্ষীরার তালা উপজেলার ১২ টি ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দদের সাথে এক জরুরী মতবিনিময় সভা করেছেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।

মঙ্গলবার(১৪ ই জানুয়ারী) সকাল ১১ টায় জাতীয়তাবাদী বিএনপি তালা উপজেলা শাখার আয়োজনে সদর ইউনিয়ন পরিষদ অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় তালা উপজেলা বিএনপির সভাপতি মৃনাল কান্তি রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক ও তালা কলারোয়ার সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।

উপজেলা সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, তালা উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ও কুমিরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক ও জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, যুগ্ম-সাধারণ সম্পাদক ও ধনাদিয়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, তালা উপজেলা যুবদলের আহবায়ক মির্জা আতিয়ার রহমান, সদস্য সচিব মোস্তফা হোসেন মন্টু, তালা থানা ছাত্রদলের আহ্বায়ক হাফিজুর রহমান হাফিজ, সদস্য সচিব এস কে ফারুক প্রমূখ। এসময় সকল ইউনিয়ন বিএনপির সভাপতি,সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদ্বয় উপস্থিত ছিলেন।

এসময় প্রধান অতিথি আরও বলেন,আজ সমগ্র পৃথিবী দেখেছে কাতারের রাষ্ট্রীয় বিমানে বেগম খালেদা জিয়া বিদেশের চিকিৎসার জন্য গিয়েছেন আর স্বৈরাচার হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে এতেই বোঝা যায় কার সম্মান কোথায়। দীর্ঘ ১৭ বছরে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে আওয়ামী লীগের নেতাকর্মী ও শেখ হাসিনা। তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা দুর্নীতি মামলা দিয়ে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখতে চেয়েছিল শেখ হাসিনা। তালা উপজেলার নেতকর্মীদের বিরুদ্ধে যদি চাঁদাবাজি,টেন্ডারবাজী,জমিদখলের মতন কোন অভিযোগ বরদাস্ত করা হবে না। যার বিরুদ্ধে এমন অভিযোগ আসবে তাকে দল থেকে বহিস্কার করা হবে। ১৭ বছর আমরা নির্যাতিত হয়েছি আর ১৭ মাস একটু অপেক্ষা করলে ভালো ফল পাবো ইনশাল্লাহ। অতএব সকল নেতকর্মীদের সতর্ক হওয়ার জন্য নির্দেশ প্রদান করেন। আগামীতে তারেক রহমানকে নিয়ে বীরের বেশে বেগম খালেদা জিয়া দেশে ফিরবেন এবং সেই অপেক্ষায় রয়েছে বিএনপি নেতাকর্মী ও দেশবাসী।


More News Of This Category
bdit.com.bd