• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম
আত্রাইয়ে এলজিইডির প্রকৌশলীর কাছে তথ্য চাওয়ায় সাংবাদিক হেনস্তার শিকার আইকন ও ইকরা ট্রাভেল এন্ড ভিসা কনসাল্টেন্স সেন্টার নামে প্রতারনা ও টর্চার ছেলের সন্ধান মিলছে রাজধানী ঢাকায়। কোনাবাড়ীতে ছাত্রদল নেতার সংবাদ সম্মেলন – ক্রয়কৃত জমি দখলে বাধাঁ ও হামলার অভিযোগ। কিশোরগঞ্জে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত : শোভাযাত্রায় জনতার ঢল। কিশোরগঞ্জে সোনালী ফসলের হাসি : বোরো ধান কাটার আনুষ্ঠানিক উদ্বোধন। কিশোরগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর বার্তা : শান্তি বজায় রাখতে সমন্বিত উদ্যোগের আহ্বান। অন্যের স্বামী, অন্যের স্ত্রী! পড়ে রইল ৫ সন্তান ও দুই পরিবার। নওগাঁয় মাদকসেবি সন্তানের প্রতি অতিষ্ঠ হয়ে বাবা নিজেই তার সন্তানকে প্রশাসনের হাতে তুলে দিলেন লালমনিরহাটে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব থানায় ঢুকে ওসির চেয়ারে বসে পড়লেন এমপি, ভিডিও ভাইরাল

নওগাঁর মহাদেবপুরে উদয়ন সমিতির উদ্যোগে ৩৪ জন ছাত্র-ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ

উজ্জ্বল কুমার সরকার, নওগাঁ জেলা প্রতিনিধি / / ১১৪ Time View
Update : শুক্রবার, ৩০ মে, ২০২৫

30

উজ্জ্বল কুমার সরকার, নওগাঁ জেলা প্রতিনিধি :

নওগাঁর মহাদেবপুরে একটি বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। ২৯ মে বৃহস্পতিবার দুপুরে উপজেলার হাতুড় ইউনিয়নের মহিষবাথান উদয়ন সমিতির (উস) উদ্যোগে প্রায় অর্ধশত বাইসাইকেল বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান।বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে এসব বাইসাইকেল বিতরণ উপলক্ষে মহিষবাথান উদয়ন সমিতির কার্যালয় চত্বরে এক আলোচনা সভার আয়োজন করা হয়। বেসরকারি প্রতিষ্ঠানের সভাপতি মকলেছুর রহমান বকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান।এছাড়াও অন্যান্যে মধ্যে বক্তব্য রাখেন মহিষবাথান উদয়ন সমিতির নির্বাহী পরিচালক ফজলুল হক মোল্লা,হাতুড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এনামুল হক, সমিতির ম্যানেজার দুরুল হুদা,ইউপি সদস্য মোরশেদ আলম,সংরক্ষিত মহিলা সদস্য কোহিনুর বেগম,মহিষবাথান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইদ্রিস আলী,সমাজ সেবক বেলাল হোসেন,আব্দুর রব,সুলতান জাভেদ প্রমুখ।বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের ৩ লাখ ৫০ হাজার টাকার অর্থায়নে মহিষবাথান উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ থেকে নবম শ্রেণিতে পড়ুয়া স্কুলগামী ৩৪ জন ছাত্র-ছাত্রীর মাঝে এসব বাইসাইকেল বিতরণ করা হয়েছে।


More News Of This Category
bdit.com.bd