• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম
আত্রাইয়ে এলজিইডির প্রকৌশলীর কাছে তথ্য চাওয়ায় সাংবাদিক হেনস্তার শিকার আইকন ও ইকরা ট্রাভেল এন্ড ভিসা কনসাল্টেন্স সেন্টার নামে প্রতারনা ও টর্চার ছেলের সন্ধান মিলছে রাজধানী ঢাকায়। কোনাবাড়ীতে ছাত্রদল নেতার সংবাদ সম্মেলন – ক্রয়কৃত জমি দখলে বাধাঁ ও হামলার অভিযোগ। কিশোরগঞ্জে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত : শোভাযাত্রায় জনতার ঢল। কিশোরগঞ্জে সোনালী ফসলের হাসি : বোরো ধান কাটার আনুষ্ঠানিক উদ্বোধন। কিশোরগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর বার্তা : শান্তি বজায় রাখতে সমন্বিত উদ্যোগের আহ্বান। অন্যের স্বামী, অন্যের স্ত্রী! পড়ে রইল ৫ সন্তান ও দুই পরিবার। নওগাঁয় মাদকসেবি সন্তানের প্রতি অতিষ্ঠ হয়ে বাবা নিজেই তার সন্তানকে প্রশাসনের হাতে তুলে দিলেন লালমনিরহাটে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব থানায় ঢুকে ওসির চেয়ারে বসে পড়লেন এমপি, ভিডিও ভাইরাল

নওগাঁর মান্দা ঐতিহ্যবাহী কুসুম্বা মসজিদের জায়গা অবৈধ ভাবে দখল করে নির্মিত দোকানঘর উচ্ছেদ

উজ্জ্বল কুমার সরকার, নওগাঁ প্রতিনিধি / / ১২৩ Time View
Update : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫

36

উজ্জ্বল কুমার সরকার, নওগাঁ জেলা প্রতিনিধি :

নওগাঁর মান্দা উপজেলার ঐতিহাসিক কুসুম্বা শাহী মসজিদের জায়গা দখল করে অবৈধভাবে গড়ে তোলা পাকা দোকানঘর আজ সোমবার বেলা ১১টার দিকে প্রশাসনের নির্দেশে উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহ আলম মিয়া। অভিযানে সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর সদস্যরা যৌথভাবে অংশগ্রহণ করেন। অভিযানে বুলবুলের কফি হাউজ, জবান আলীর নতুন স্থাপনা, মাহফুজুর রহমান সুমনের হোটেলের একাংশসহ চারটি দোকানঘর উচ্ছেদ করা হয়। অভিযান চলাকালে উপস্থিত ছিলেন কুসুম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওফেল আলী মণ্ডল, কুসুম্বা শাহী মসজিদের খতিব মাওলানা মোস্তফা আল আমিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ প্রসঙ্গে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ আলম মিয়া জানান, ‘ঐতিহাসিক কুসুম্বা শাহী মসজিদ দেশের একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ও ধর্মীয় নিদর্শন। এর সৌন্দর্য ও পবিত্রতা রক্ষার স্বার্থে যেকোনো ধরনের অবৈধ স্থাপনা বরদাস্ত করা হবে না।’উল্লেখ্য, কুসুম্বা শাহী মসজিদটি সুলতানি আমলের স্থাপত্যশৈলীর অন্যতম নিদর্শন। এই মসজিদ বাংলাদেশের ৫ টাকার নোটেও স্থান পেয়েছে।


More News Of This Category
bdit.com.bd