• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম
আত্রাইয়ে এলজিইডির প্রকৌশলীর কাছে তথ্য চাওয়ায় সাংবাদিক হেনস্তার শিকার আইকন ও ইকরা ট্রাভেল এন্ড ভিসা কনসাল্টেন্স সেন্টার নামে প্রতারনা ও টর্চার ছেলের সন্ধান মিলছে রাজধানী ঢাকায়। কোনাবাড়ীতে ছাত্রদল নেতার সংবাদ সম্মেলন – ক্রয়কৃত জমি দখলে বাধাঁ ও হামলার অভিযোগ। কিশোরগঞ্জে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত : শোভাযাত্রায় জনতার ঢল। কিশোরগঞ্জে সোনালী ফসলের হাসি : বোরো ধান কাটার আনুষ্ঠানিক উদ্বোধন। কিশোরগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর বার্তা : শান্তি বজায় রাখতে সমন্বিত উদ্যোগের আহ্বান। অন্যের স্বামী, অন্যের স্ত্রী! পড়ে রইল ৫ সন্তান ও দুই পরিবার। নওগাঁয় মাদকসেবি সন্তানের প্রতি অতিষ্ঠ হয়ে বাবা নিজেই তার সন্তানকে প্রশাসনের হাতে তুলে দিলেন লালমনিরহাটে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব থানায় ঢুকে ওসির চেয়ারে বসে পড়লেন এমপি, ভিডিও ভাইরাল

নওগাঁয় স্বাস্থ ও পরিবার পরিকল্পনা ফার্মাসিস্ট রুবেলের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, কারণ দর্শানোর নোটিশ

উজ্জ্বল কুমার সরকার, নওগাঁ প্রতিনিধি / / ১৭৩ Time View
Update : বুধবার, ১৮ জুন, ২০২৫

30

উজ্জ্বল কুমার সরকার, নওগাঁ প্রতিনিধি :

নওগাঁর মান্দা উপজেলার ছোটমুল্লুক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে কর্মরত ফার্মাসিস্ট গোলাম রাব্বানী রুবেলের বিরুদ্ধে অনিয়ম ও দায়িত্বে গাফিলতির অভিযোগে কারণ দর্শানোর নোটিশ ও (শোকজ) জারি করেছে উপজেলা পরিবার পরিকল্পনা দপ্তর। আজ বুধবার (১৮ জুন) পরিবার পরিকল্পনা কর্মকর্তা স্বাক্ষরিত এক নোটিশে তাঁকে আগামী তিন কর্মদিবসের মধ্যে লিখিতভাবে জবাব দিতে বলা হয়েছে। নোটিশে অভিযোগ করা হয়েছে, তিনি দীর্ঘদিন ধরে কর্মস্থলে সময়মতো উপস্থিত থাকছেন না এবং নিয়মিত হাজিরা দিচ্ছেন না। এছাড়াও তাঁর বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলা, জনসেবায় অনিয়ম ও চিকিৎসাসেবা কার্যক্রমে দীর্ঘসূত্রিতার অভিযোগও রয়েছে। জানা গেছে, গোলাম রাব্বানী রুবেল ২০১২ সালের ১৫ অক্টোবর থেকে ছোটমুল্লুক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে কর্মরত আছেন। একই কর্মস্থলে টানা ১২ বছর ৮ মাস ধরে চাকরি করার পরও তাঁকে অন্যত্র বদলি করা হয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে একই স্থানে অবস্থান করায় তিনি বেপরোয়া আচরণ করছেন। তাঁদের দাবি, এই অবস্থার সুযোগ নিয়ে ফার্মাসিস্ট রুবেল দায়িত্ব পালনে গাফিলতি করছেন, যা জনসেবায় নেতিবাচক প্রভাব ফেলছে। স্থানীয় বাসিন্দা সুশীল চন্দ্র প্রামাণিকের অভিযোগ, রুবেলের খামখেয়ালি আচরণের কারণে দীর্ঘদিন ধরে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন এলাকার সাধারণ মানুষ। অনেক সময় স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে চিকিৎসাসেবা না পেয়ে ফিরে যেতে হয়েছে রোগীদের। এই পরিস্থিতিতে গতকাল মঙ্গলবার (১৭ জুন) সরেজমিনে ওই স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে ফার্মাসিস্ট গোলাম রাব্বানী রুবেলকে পাওয়া যায়নি। এসময় চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের অপেক্ষার প্রহর গুনতে দেখা যায়। সকাল সাড়ে ১০টা পর্যন্ত তিনি কর্মস্থলে উপস্থিত না হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। জনমনে ক্ষোভ ও সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট দপ্তর থেকে তাঁর বিরুদ্ধে এই শোকজ জারি করা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শরীফুল ইসলাম বলেন, ‘জনসেবার সঙ্গে সংশ্লিষ্ট কেউ যদি দায়িত্বে গাফিলতি করেন, তা কখনোই কাম্য নয়। এরই মধ্যে ফার্মাসিস্ট গোলাম রাব্বানী রুবেলকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। যথাযথ তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। ’এ বিষয়ে গোলাম রাব্বানী রুবেলের মন্তব্য জানার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।


More News Of This Category
bdit.com.bd