• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম
আত্রাইয়ে এলজিইডির প্রকৌশলীর কাছে তথ্য চাওয়ায় সাংবাদিক হেনস্তার শিকার আইকন ও ইকরা ট্রাভেল এন্ড ভিসা কনসাল্টেন্স সেন্টার নামে প্রতারনা ও টর্চার ছেলের সন্ধান মিলছে রাজধানী ঢাকায়। কোনাবাড়ীতে ছাত্রদল নেতার সংবাদ সম্মেলন – ক্রয়কৃত জমি দখলে বাধাঁ ও হামলার অভিযোগ। কিশোরগঞ্জে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত : শোভাযাত্রায় জনতার ঢল। কিশোরগঞ্জে সোনালী ফসলের হাসি : বোরো ধান কাটার আনুষ্ঠানিক উদ্বোধন। কিশোরগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর বার্তা : শান্তি বজায় রাখতে সমন্বিত উদ্যোগের আহ্বান। অন্যের স্বামী, অন্যের স্ত্রী! পড়ে রইল ৫ সন্তান ও দুই পরিবার। নওগাঁয় মাদকসেবি সন্তানের প্রতি অতিষ্ঠ হয়ে বাবা নিজেই তার সন্তানকে প্রশাসনের হাতে তুলে দিলেন লালমনিরহাটে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব থানায় ঢুকে ওসির চেয়ারে বসে পড়লেন এমপি, ভিডিও ভাইরাল

নওগাঁ জেলা সহ সারাদেশে সনাতন ধর্মাবলম্বীদের উৎসব মুখোর পরবিশে ৯ দিনব্যাপী জগন্নাথ দেবের রথযাত্রা শুরু হয়েছে

উজ্জ্বল কুমার সরকার, নওগাঁ প্রতিনিধি / / ২২৬ Time View
Update : রবিবার, ২৯ জুন, ২০২৫

28

উজ্জ্বল কুমার সরকার, জেলা প্রতিনিধি নওগাঁঃ

নওগাঁ জেলাসহ সারাদেশে উৎসব মুখোর পরিবেশে যথাযোগ্য মর্যাদায় ৯ দিনব্যাপী জগন্নাথ দেবের রথযাত্রা শুরু হয়েছে। নওগাঁ জেলা শহরের প্রায় ৫ শ” বছরের ঐতিহ্য বাহিনী কালিতলা শ্রী শ্রী বুড়া কালি মাতা পূজা মন্দির প্রাঙ্গণে রথযাত্রার উদ্বোধন করেন নওগাঁ জেলা বিএনপি’র আব্বা কমিটির সদস্য ও সাবে যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ হাসান তুহিন। রথযাত্রার শুভ সূচনায় বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নওগাঁ জেলা শাখার আহবায়ক প্রদীপ কুমার কুন্ডু, সদস্যসচিব সঞ্জয় কুমার দাস, রথ উদযাপন কমিটির আহবায়ক অরুন কুমার সাহা নেপাল, কালিতলা মন্দির কমিটির সাধারণ সম্পাদক অখিল চন্দ্র ঘোষ, যুগ্ম সম্পাদক নেপাল কুমার সাহা, বাংলাদশে জাতীয় হিন্দু মহাজোট নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক সুবীর দাস, কালীতলা মন্দিরের কার্যনির্বাহী সদস্য পুলক কুমার রায়, নওগাঁ আখড়াবাড়ী মন্দিরের দপ্তর সম্পাদক সুবল চন্দ্র মন্ডল প্রমূখ। এ ছাড়াও জেলার মহাদেবপুর উপজেলার শহরের শিবগঞ্জ মোড় শিববিগ্রহ মন্দির প্রাঙ্গণে রথযাত্রার শুভ উদ্বোধন করেন উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব রবিউল আলম বুলেট। শ্রীশ্রী রক্ষাকালী মাতা মন্দির কমিটির উদ্যোগে এ উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা বিএনপি’র সহ-সভাপতি আব্দুল মান্নান চৌধুরী দুলাল, উপজেলা পুজা উদযাপন পরিষদ সভাপতি অধ্যক্ষ শ্রী রতন কুমার মন্ডল,সাধারণ সম্পাদক সুমন কুমার সিং, মহাদেবপুর কেন্দ্রীয় শ্রী শ্রী রঘুনাথ জিউ মন্দির কমিটির সভাপতি নির্মল চন্দ্র বিশ্বাস, সাধারণ সম্পাদক আমিয় চন্দ্র মন্ডল,শিক্ষক মাতৃ প্রসাদ চ্যাটার্জি,বিশিষ্ট ব্যবসায়ী কালাচাঁদ কুন্ডু, মহাদেবপুর রক্ষাকালী মাতা মন্দির কমিটির সভাপতি শ্রী অনিল চন্দ্র মন্ডল,পোরশার গাংগরিয়া কলেজের সহকারী অধ্যাপক প্রণয় চন্দ্র মন্ডল, উপজেলা ছাত্রদলের আহবায়ক শাকিল ইসলাম, ছাত্রদলের যুগ্ম আহবায়ক বাপ্পি কুমার রনি, ছাত্রদলের এক নম্বর সদস্য আতিকুর রহমান উপস্থিত ছিলেন। ওই শিব বিগ্রহ মন্দির প্রাঙ্গণ থেকে হিন্দু সম্প্রদায়ের শত-শত নারী ও পুরুষ ভক্তবৃন্দ শ্রী শ্রী জগন্নাথ দেবের রথের রশি ধরে টেনে নিয়ে গিয়ে শ্রী শ্রী রক্ষাকালী মাতা মন্দির প্রাঙ্গণ এলাকায় রাখা হয়েছে।


More News Of This Category
bdit.com.bd