• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম
কোনাবাড়ীতে আগামীকাল ৭ ঘন্টা বিদ্যুৎ থাকবে না গাজীপুরে সাংবাদিক শরীফ ওমর টুটুলের ওপর হামলা ও সাইবার অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিকদের ক্ষোভ দুর্ঘটনা দেখতে সড়ক পার হতে যাওয়া এক বৃদ্ধের প্রাণ গেল গাড়ি চাপায়, ক্ষোভে ফুঁসছে বাহাদিয়া গাজীপুরে সাংবাদিকদের আটকে হেনস্তা অভিযোগ, বিএনপি’র কথিত নেতা মাসুদ রানাকে ঘিরে বির্তক কোনাবাড়ীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী পলাতক ক্ষুদ্র ব্যবসায়ীদের কাঁধে করের ভার, কিশোরগঞ্জে রিটার্ন দাখিলে এক দশকের সর্বনিম্ন ধস গাজীপুরে ঝুট ব্যবসার দখল নিয়ে প্রকাশ্যে অস্ত্রের মহড়া, সাংবাদিককে কুপিয়ে জখম তুহিন হত্যা মামলার দ্রুত নিষ্পত্তি চাইলেন সাংবাদিকরা, গাজীপুরে মানববন্ধন গাজীপুর চান্দনা চৌরাস্তায় আবাসিক হোটেলে অনৈতিক কার্যকলাপ, মাদক ও অপরাধ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন গাজীপুর মহানগরীর ১৮ নং ওয়ার্ডে দুই দিন পরপর মিটারের তার চুরি, আতঙ্কে এলাকাবাসী

পদ্মায় ফেরিডুবি: ২০ জনকে জীবিত উদ্ধার, একজন নিখোঁজ

Reporter Name / ৩৫৭ Time View
Update : বুধবার, ১৭ জানুয়ারি, ২০২৪

156

মোঃ সাবিউদ্দিন: পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ৯টি যানবাহন নিয়ে নোঙর করা রজনীগন্ধা ফেরিডুবির ঘটনায় ২০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত (বেলা দুইটা) একজনের নিখোঁজের খবর পাওয়া গেছে।

বুধবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে পাটুরিয়া ৫নং ঘাটের কাছে পদ্মায় ফেরিটি ডুবে যায়। তবে উদ্ধার হওয়া মানুষদের তাৎক্ষণিকভাবে পরিচয় জানা যায়নি। এখনও খবর পেয়ে ঘটনাস্থলে নৌ- পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধার কাজ চলছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মোহাম্মদ শাহ খালেদ নেওয়াজ জানান, ফেরিতে ৯টি যানবাহন ও একাধিক যাত্রী ছিল। ফেরিতে থাকা মানুষের চিৎকার শুনে মাছ ধরা ট্রলারে স্থানীয়রা এসে ২০ জনকে জীবিত উদ্ধার করে। খবর পেয়ে নৌ-পুলিশ, ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান চলছে। এ ঘটনায় একজন নিখোঁজের খবর পাওয়া গেছে বলে জানান তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সাড়ে ৮টার দিকে পাটুরিয়ার ৫নম্বর ঘাট এলাকায় পদ্মা নদীতে ধীরে ধীরে রজনীগন্ধা ফেরিটি ডুবে যায়। যখন ফেরিটি ডুবে যায় তখন ফেরি থেকে অনেক আহাজারি ও যাত্রীদের চিৎকার শোনা যায়। এ সময় সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিষয়টি ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্ট গার্ডের উদ্ধারকারী দলকে জানানো হয়। পরে নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ শুরু করেন।

ঘন কুয়াশায় মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাত ২টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া, আরিচা-কাজীরহাট ও ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকে। এরপর সকাল সাড়ে ৯টার দিকে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল ফের শুরু হয়।


More News Of This Category
bdit.com.bd