• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম
আত্রাইয়ে এলজিইডির প্রকৌশলীর কাছে তথ্য চাওয়ায় সাংবাদিক হেনস্তার শিকার আইকন ও ইকরা ট্রাভেল এন্ড ভিসা কনসাল্টেন্স সেন্টার নামে প্রতারনা ও টর্চার ছেলের সন্ধান মিলছে রাজধানী ঢাকায়। কোনাবাড়ীতে ছাত্রদল নেতার সংবাদ সম্মেলন – ক্রয়কৃত জমি দখলে বাধাঁ ও হামলার অভিযোগ। কিশোরগঞ্জে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত : শোভাযাত্রায় জনতার ঢল। কিশোরগঞ্জে সোনালী ফসলের হাসি : বোরো ধান কাটার আনুষ্ঠানিক উদ্বোধন। কিশোরগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর বার্তা : শান্তি বজায় রাখতে সমন্বিত উদ্যোগের আহ্বান। অন্যের স্বামী, অন্যের স্ত্রী! পড়ে রইল ৫ সন্তান ও দুই পরিবার। নওগাঁয় মাদকসেবি সন্তানের প্রতি অতিষ্ঠ হয়ে বাবা নিজেই তার সন্তানকে প্রশাসনের হাতে তুলে দিলেন লালমনিরহাটে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব থানায় ঢুকে ওসির চেয়ারে বসে পড়লেন এমপি, ভিডিও ভাইরাল

প্রতিটি থানা যেন জনগণের ভরসার কেন্দ্র-বিন্দু হয় : এসপি সাফিউল সরোয়ার

মোকছেদুল ইসলাম, স্টাফ রিপোটার (নওগাঁ) / / ১৭৭ Time View
Update : রবিবার, ২৯ জুন, ২০২৫

28

মোকছেদুল ইসলাম, স্টাফ রিপোটার (নওগাঁ) :

নওগাঁ জেলার পত্নীতলা থানা বার্ষিক পরিদর্শনে এসে নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার বিপিএম এসব কথা বলেন “থানায় আগত সেবা প্রার্থীদের সাথে সদাচরণ নিশ্চিত করার মাধ্যমে সেবা দিতে হবে।প্রতিটি থানা যেন জনগণের ভরসার কেন্দ্রবিন্দু হয় সে বিষয়টির দিকে নজর দেওয়ার জন্য তিনি সবাইকে আহ্বান জানান। ”শনিবার (২৮ জুন) থানা পরিদর্শনকালে পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শরিফুল ইসলাম, এএসপি প্রবেশনার অনিক চৌধুরী, অফিসার ইনচার্জ (ওসি) শাহ মোঃ এনায়েতুর রহমান, ইন্সপেক্টর (তদন্ত) আবু তালেব সহ থানার সকল স্তরের অফিসার-ফোর্স উপস্থিত ছিলেন। এসময় পুলিশ সুপার বলেন থানায় আগত সেবা প্রার্থীদের সাথে সদাচরণ নিশ্চিত করার মাধ্যমে সেবা দিতে হবে।মামলা, জিডি কিংবা পুলিশ ক্লিয়ারেন্স এর ক্ষেত্রে দ্রুততম সময়ে সেবা নিশ্চিত করতে হবে।তদন্তাধীন মামলাসমূহ দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা করা, ওয়ারেন্ট তামিলের হার বৃদ্ধি করা, কার্যকারী পেট্রোল নিশ্চিত করা, মাদক অভিযান বৃদ্ধিসহ দায়িত্ব পালনের ক্ষেত্রে আরো গতিশীল হওয়ার জন্য সবাইকে নির্দেশ দেন।পুলিশের সকল সদস্যকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের জন্যও তিনি আহ্বান জানান। তিনি আরও বলেন, প্রতিটি থানা যেন জনগণের ভরসার কেন্দ্রবিন্দু হয় সে বিষয়টির দিকে নজর দেওয়ার জন্য তিনি সবাইকে আহ্বান জানান। পুলিশ সুপার থানার আশপাশ, মেস্ ও ব্যারাক পরিদর্শন করেন এবং থানার সামগ্রিক পরিচ্ছন্নতার বিষয়ে সক্রিয় থাকার জন্য নির্দেশনা দেন। পত্নীতলা থানার বিভিন্ন পয়েন্টে যানজট নিরসন, আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার পাশাপাশি জনগন যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে সেই লক্ষে রাস্তার উপর অবৈধ পার্কিং ও ফুটপাতের দোকান নিরু্তসাহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য অফিসার ইনচার্জ পত্নীতলা থানাকে নির্দেশ প্রদান করেন।


More News Of This Category
bdit.com.bd