• শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
আত্রাইয়ে এলজিইডির প্রকৌশলীর কাছে তথ্য চাওয়ায় সাংবাদিক হেনস্তার শিকার আইকন ও ইকরা ট্রাভেল এন্ড ভিসা কনসাল্টেন্স সেন্টার নামে প্রতারনা ও টর্চার ছেলের সন্ধান মিলছে রাজধানী ঢাকায়। কোনাবাড়ীতে ছাত্রদল নেতার সংবাদ সম্মেলন – ক্রয়কৃত জমি দখলে বাধাঁ ও হামলার অভিযোগ। কিশোরগঞ্জে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত : শোভাযাত্রায় জনতার ঢল। কিশোরগঞ্জে সোনালী ফসলের হাসি : বোরো ধান কাটার আনুষ্ঠানিক উদ্বোধন। কিশোরগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর বার্তা : শান্তি বজায় রাখতে সমন্বিত উদ্যোগের আহ্বান। অন্যের স্বামী, অন্যের স্ত্রী! পড়ে রইল ৫ সন্তান ও দুই পরিবার। নওগাঁয় মাদকসেবি সন্তানের প্রতি অতিষ্ঠ হয়ে বাবা নিজেই তার সন্তানকে প্রশাসনের হাতে তুলে দিলেন লালমনিরহাটে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব থানায় ঢুকে ওসির চেয়ারে বসে পড়লেন এমপি, ভিডিও ভাইরাল

প্রশাসনিক ক্ষমতা ফিরে পেলেন ইউপি চেয়ারম্যান -লিপ্টন

মাফি মহিউদ্দিন, কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি / / ৯৬ Time View
Update : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

26

মাফি মহিউদ্দিন, কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি :

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুজাউদৌলা লিপটন প্রশাসনিক ক্ষমতা ফিরে পেলেন। মাননীয় হাইকোর্টের আদেশে তিনি এ প্রশাসনিক ক্ষমতা ফিরে পান। সূত্র জানায়,বাহাগিলী ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ সুজাউদ্দৌলা লিপ্টনের বিরুদ্ধে কতিপয় ইউপি সদস্য অনাস্থা ও অনিয়ম দুর্নীতির অভিযোগ এনে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের নিকট অভিযোগ দেন। জেলা প্রশাসন কর্তৃক একটি তদন্ত কমিটি গঠন হয়। তদন্তে বাহাগিলী ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে কোন অনিয়ম ও দুর্নীতির সত্যতা না পাওয়ায় ওই অভিযোগ থেকে চেয়ারম্যান লিপ্টনকে অব্যাহতি দেয়া হয়। অব্যাহতি পাওয়ায় ওই ইউপি সদস্যরা ঈদে বরাদ্দকৃত ভিজিএফসহ উন্নয়ন মুলক কর্মকাণ্ডে অসহযোগীতা করেন। এর প্রেক্ষিতে জেলা প্রশাসক গত ২৫ মার্চ একটি পত্রে উপজেলা সমাজসেবা অফিসারকে এ ইউনিয়নে প্রশাসক নিয়োগ দেয়। এতে সংক্ষুব্ধ হয়ে ইউপি চেয়ারম্যান মাননীয় হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করেন। মাননীয় হাইকোর্ট শুনানি শেষে বাহাগিলী ইউপি চেয়ারম্যান সুজাউদ্দৌলা লিপ্টনকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা ফিরে দেওয়ার আদেশ দেন। আদালতের আদেশে ইউপি চেয়ারম্যান সজাউদ্দৌলা লিপটন রোববার(২৭ মার্চ)ইউনিয়ন পরিষদে কার্যক্রম আবারো শুরু করেন। এদিকে তিনি প্রশাসনিক ক্ষমতা ফিরে পাওয়ায় এলাকাবাসী উচ্ছ্বসিত ও আনন্দিত। চেয়ারম্যান সুজাউদ্দৌলা লিপটন জানান, আমার উপর অন্যায় করা হয়েছিল। আমি আদালতের মাধ্যমে সুষ্ঠ বিচার পেয়েছি।


More News Of This Category
bdit.com.bd