• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ প্রেস-ক্লাব গাজীপুর মহানগর শাখার সাংগঠনিক উন্নয়ন সভা ও সাংবিধানিক প্রশিক্ষণ এবং গ্রীষ্মকালীন ফল উৎসব অনুষ্ঠিত কাশিমপুর মহিলা কারাগারের ৭ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত গাজীপুর সাংবাদিক এর ওপর সন্ত্রাসী হামলা, জড়িতদের গ্রেপ্তারের দাবিতে ক্ষোভ প্রকাশিত সংবাদের প্রতিবাদ গাজীপুরে জলাবদ্ধতায় স্থবির জনজীবন, পশ্চিম কলমেশ্বরে পানিবন্দি হাজারো পরিবার দেড় শতকের ইতিহাস কাঁদে বাউন্ডারির ওপারে : সতাল মহাশ্মশানের ঐতিহ্যবাহী মাঠ ও জমি দখলের অভিযোগ, এলাকায় ক্ষোভ উপজেলা খাদ্য গুদামে ধান সংগ্রহ কার্যক্রমে ব্যাপক অনিয়ম গাজীপুর মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন জিএমপি কমিশনার গাজীপুরের বাসনে ধর্ষণ মামলার আসামি সিয়ামকে খুঁজছে পুলিশ, গ্রেপ্তারে অভিযান অব্যাহত কৃষকলীগ নেতাকে আটকের পর টাকা নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ এসআই কামরুল হাসানের বিরুদ্ধে

বাংলাদেশ প্রেস-ক্লাব গাজীপুর মহানগর শাখার সাংগঠনিক উন্নয়ন সভা ও সাংবিধানিক প্রশিক্ষণ এবং গ্রীষ্মকালীন ফল উৎসব অনুষ্ঠিত

রোকসানা কাজল, গাজীপুর / / ৬৫ Time View
Update : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

200

রোকসানা কাজল, গাজীপুর :

গাজীপুর সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, সাংগঠনিক ঐক্য সুসংহতকরণ এবং দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার লক্ষ্যে বাংলাদেশ প্রেস ক্লাব, গাজীপুর মহানগর শাখা আয়োজিত সাংগঠনিক উন্নয়ন সভা, সাংবিধানিক প্রশিক্ষণ ও গ্রীষ্মকালীন ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) বিকেল ৪:০০টায় গাজীপুরের ৯০’স লাউঞ্জ (90’s Lounge)-এ এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভেন্যুটি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (BARI)-এর প্রধান ফটকের বিপরীতে, জয়দেবপুর রোড, গাজীপুর- ১৭০০ – এ অবস্থিত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেস ক্লাব, গাজীপুর মহানগর শাখার সভাপতি ইয়াছিন গাজী। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাব কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ফরিদ খান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ প্রেস ক্লাব, গাজীপুর জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি মো. মেজবাহ উদ্দিন সরকার। অনুষ্ঠানের উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাহিছ ভূঁইয়া এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. ইব্রাহিম খন্দকার। অনুষ্ঠানে গাজীপুর জেলার বিভিন্ন উপজেলা, মহানগর ও থানা কমিটির (সভাপতি), (সাধারণ-সম্পাদক) সহ বিপুল সংখ্যক সাংবাদিক উপস্থিত ছিলেন। বক্তারা সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান। আলোচনা পর্ব শেষে অংশগ্রহণকারীদের নিয়ে গ্রীষ্মকালীন ফল উৎসব অনুষ্ঠিত হয়।সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।


More News Of This Category
bdit.com.bd