• শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
আত্রাইয়ে এলজিইডির প্রকৌশলীর কাছে তথ্য চাওয়ায় সাংবাদিক হেনস্তার শিকার আইকন ও ইকরা ট্রাভেল এন্ড ভিসা কনসাল্টেন্স সেন্টার নামে প্রতারনা ও টর্চার ছেলের সন্ধান মিলছে রাজধানী ঢাকায়। কোনাবাড়ীতে ছাত্রদল নেতার সংবাদ সম্মেলন – ক্রয়কৃত জমি দখলে বাধাঁ ও হামলার অভিযোগ। কিশোরগঞ্জে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত : শোভাযাত্রায় জনতার ঢল। কিশোরগঞ্জে সোনালী ফসলের হাসি : বোরো ধান কাটার আনুষ্ঠানিক উদ্বোধন। কিশোরগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর বার্তা : শান্তি বজায় রাখতে সমন্বিত উদ্যোগের আহ্বান। অন্যের স্বামী, অন্যের স্ত্রী! পড়ে রইল ৫ সন্তান ও দুই পরিবার। নওগাঁয় মাদকসেবি সন্তানের প্রতি অতিষ্ঠ হয়ে বাবা নিজেই তার সন্তানকে প্রশাসনের হাতে তুলে দিলেন লালমনিরহাটে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব থানায় ঢুকে ওসির চেয়ারে বসে পড়লেন এমপি, ভিডিও ভাইরাল

বাঘাইছড়িতে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র সহ বিদ্যুত চাকমা নামক এক সন্ত্রাসী আটক

আনোয়ার হোসেন, বাঘাইছড়ি প্রতিনিধি / / ৯৩ Time View
Update : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

28

আনোয়ার হোসেন, বাঘাইছড়ি প্রতিনিধি :

রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের ০৪ নং ওয়ার্ডের শুকনাছড়া নামক এলাকা থেকে অস্ত্রসহ এক সন্ত্রাসীকে আটক করেছে যৌথবাহিনী। সোমবার (২৮ এপ্রিল) সকাল ১০ টার দিকে শুকনাছড়া এলাকায় বাঘাইহাট জোন এর কমান্ডার লেঃ কর্নেল মোঃ মাসুদ রানা পিএসসি এর দিকনির্দেশনায় মেজর মোঃ আবু নাঈম খন্দকার এর নের্তৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় তার থেকে ০১টি এলজি অস্ত্র, ০২ রাউন্ড এ্যামোনিশন, ১০টি চাঁদা আদায়ের রশিদ বই, ০১টি মোবাইল সেট, নগদ ২ হাজার ৪ শত ৮০ টাকা এবং ০২টি হিসাবের খাতা জব্দ করা হয়। আটককৃত ব্যাক্তি হলেন রাঙ্গামাটি জেলার নানিয়ারচর উপজেলার দেওয়ান পাড়া গ্রামের হরিদাস চাকমার ছেলে সুরেশ ওরফে বিদ্যুত চাকমা। বাঘাইহাট জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ মাসুদ রানা পিএসসি জানান, গোপন তথ্যর ভিত্তিতে সশস্ত্র সন্ত্রাসীরা দীর্ঘদিন ধরে অস্ত্রের মুখে স্থানীয় জন সাধারণকে জিম্মি করে উক্ত এলাকায় ব্যাবসায়ীদের গাড়ী আটক করে চাঁদাবাজি করে আসছে। শুকনাছড়া এলাকায় ০৫ জন সশস্ত্র সন্ত্রাসী চাঁদা আদায় করছে, উক্ত তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করলে চারজন পালিয়ে গেলেও একজনকে আটক করতে সক্ষম হয় যৌথ বাহিনী। জব্দকৃত মালামাল ও আসামিকে সাজেক থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


More News Of This Category
bdit.com.bd