• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম
আত্রাইয়ে এলজিইডির প্রকৌশলীর কাছে তথ্য চাওয়ায় সাংবাদিক হেনস্তার শিকার আইকন ও ইকরা ট্রাভেল এন্ড ভিসা কনসাল্টেন্স সেন্টার নামে প্রতারনা ও টর্চার ছেলের সন্ধান মিলছে রাজধানী ঢাকায়। কোনাবাড়ীতে ছাত্রদল নেতার সংবাদ সম্মেলন – ক্রয়কৃত জমি দখলে বাধাঁ ও হামলার অভিযোগ। কিশোরগঞ্জে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত : শোভাযাত্রায় জনতার ঢল। কিশোরগঞ্জে সোনালী ফসলের হাসি : বোরো ধান কাটার আনুষ্ঠানিক উদ্বোধন। কিশোরগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর বার্তা : শান্তি বজায় রাখতে সমন্বিত উদ্যোগের আহ্বান। অন্যের স্বামী, অন্যের স্ত্রী! পড়ে রইল ৫ সন্তান ও দুই পরিবার। নওগাঁয় মাদকসেবি সন্তানের প্রতি অতিষ্ঠ হয়ে বাবা নিজেই তার সন্তানকে প্রশাসনের হাতে তুলে দিলেন লালমনিরহাটে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব থানায় ঢুকে ওসির চেয়ারে বসে পড়লেন এমপি, ভিডিও ভাইরাল

বাজিতপুর – নিকলীতে নদী রক্ষা বাঁধের কাজ চলছে ধীর গতিতে, শঙ্কিত নদী পাড়ের মানুষ।

সৈয়দ মইনুল হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি / / ২২০ Time View
Update : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫

36

সৈয়দ মইনুল হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি :

কিশোরগঞ্জের বাজিতপুর ও নিকলী উপজেলাতে পানি উন্নয়ন বোর্ডের নদী রক্ষা বাঁধ প্রকল্পের আওতায় ২০২৩-২০২৫ সনের ৩০ জুন পর্যন্ত ১৬২ কোটি টাকা ব্যয়ে গৃহীত ১০টি প্রকল্পের কাজ চলছে ধীর গতিতে। এবছরের জুনে প্রকল্পগুলো শেষ হওয়ার কথা থাকলেও কাজের ধীরগতির ফলে প্রকল্পগুলো শেষ না হওয়ার শঙ্কার কথা জানিয়েছেন এলাকাবাসী। নদী রক্ষা বাঁধের ৪টি প্রকল্প বাস্তবায়ন করছে মতিন কনস্ট্রাকশন নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। বাজিতপুর থানার আছানপুরে ১টি,বলিয়ারদি ইউনিয়নের শাহপুরে ১টি, নিকলী উপজেলার ছাতিরচরে ১টি ও ও শিংপুর ইউনিয়নের ১টি নদী রক্ষা বাঁধ প্রকল্পের ৯৫ ভাগ কাজ সম্পন্ন হয়েছে বলে দাবি করেছেন অত্র প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠানের কতৃপক্ষ। সরেজমিনে দেখা গেছে, শাহপুর নদী রক্ষা বাঁধ প্রকল্পের কাজ প্রায় ৮০ ভাগ শেষ হলেও আছানপুরে কাজ নামে মাত্র চলছে।ছাতিরচর ও শিংপুরে নদী রক্ষা বাঁধের কাজ শেষ হয়েছে গড়ে ৪০-৪৫ ভাগ। অথচ এসব প্রকল্পের কাজ শেষ করতে হাতে সময় আছে মাত্র এক মাস। তবুও মতিন কনস্ট্রাকশন এর কর্মকর্তারা নিচ্ছেন না কোন উদ্যোগ বলে অভিযোগ করেছেন নদী পাড়ের ভাঙ্গন কবলিত মানুষ। গত শনিবার কিশোরগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী রুবেল আহম্মেদসহ টাস্কফোর্স ছাতিরচর ও শিংপুরে এসে নদী রক্ষা বাঁধের কাজের গতিবিধি পর্যবেক্ষণ করে গিয়েছেন। ভাঙ্গন কবলিত নদী পাড়ের মানুষ প্রতিবেদককে বলেন, এবছর বন্যা হলে অসমাপ্ত কাজগুলো পানির তোড়ে ভেসে যাবে, আর তাতে তাদের দুর্ভোগের কোন সীমা থাকবে না।


More News Of This Category
bdit.com.bd