নুরের ছাফা, চট্টগ্রাম জেলা সংবাদদাতা :
চট্টগ্রাম মিরসরাই উপজেলা ১০ নং ইউনিয়ন অন্তর্গত মলিয়াইশ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এস এস সি পরীক্ষাকে কেন্দ্র করে ১০ শ্রেণীর শিক্ষার্থীদের পড়া লেখার মান উন্নয়ন ও বিষয় নিয়ে আজ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। আজকের এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব জসিম উদ্দিন, এই অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সিনিয়র শিক্ষক জনাব তুষার কান্তিনাথ, অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি নজরুল গবেষক, শিক্ষাবিদ- ড. মোহাম্মদ কামাল উদ্দিন। তিনি শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের নানা বিধদিক নির্দেশনা মূলক আলোচনা রাখেন। আলোচনা করেন সমাজ সেবক সাইফুল ইসলাম ভূঁইয়া, এ সময় আরো উপস্থিত ছিলেন মিরশ্বরাই উপজেলার বিএনপি’র আহবায়ক কমিটির সম্মানিত সদস্য, বিদ্যালয় একাডেমিক কমিটির আহবায়ক জনাব দিদারুল আলম চৌধুরী, অভিভাবক সদস্য সালাউদ্দিন সেলিম, নয়া দালান চেয়ারম্যান মুজাহিদুল ইসলাম, বিদ্যালয় এর সদস্য জনাব নুরুদ্দিন সেলিম। শ্রেণীর কার্যবিবরণী ফ্রেস করেন খ শাখার শ্রেণী শিক্ষক সালাউদ্দিন সিকদার, অভিভাবকদের মধ্যে হারুনুর রশিদ ও নুরুদ্দিন ছাত্র-ছাত্রীদের বিভিন্ন দিক নিয়ে উপস্থিত শিক্ষক কমিটির বরাবর বক্তব্য উপস্থাপনা করেন। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, একাডেমিক কমিটির সদস্য জনাব কামরুল হাসান চৌধুরী বাপ্পি, জনাব এম মাসুদ রানা, আমজাদ হোসেন জিহান, জামশেদ চৌধুরী তপু, আসিফ নুর খান, শিক্ষকদের মধ্যে কামরুল হাসান, কাজী ইমরান হোসেন, আরো অভিভাবক এবং সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।