• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম
আত্রাইয়ে এলজিইডির প্রকৌশলীর কাছে তথ্য চাওয়ায় সাংবাদিক হেনস্তার শিকার আইকন ও ইকরা ট্রাভেল এন্ড ভিসা কনসাল্টেন্স সেন্টার নামে প্রতারনা ও টর্চার ছেলের সন্ধান মিলছে রাজধানী ঢাকায়। কোনাবাড়ীতে ছাত্রদল নেতার সংবাদ সম্মেলন – ক্রয়কৃত জমি দখলে বাধাঁ ও হামলার অভিযোগ। কিশোরগঞ্জে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত : শোভাযাত্রায় জনতার ঢল। কিশোরগঞ্জে সোনালী ফসলের হাসি : বোরো ধান কাটার আনুষ্ঠানিক উদ্বোধন। কিশোরগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর বার্তা : শান্তি বজায় রাখতে সমন্বিত উদ্যোগের আহ্বান। অন্যের স্বামী, অন্যের স্ত্রী! পড়ে রইল ৫ সন্তান ও দুই পরিবার। নওগাঁয় মাদকসেবি সন্তানের প্রতি অতিষ্ঠ হয়ে বাবা নিজেই তার সন্তানকে প্রশাসনের হাতে তুলে দিলেন লালমনিরহাটে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব থানায় ঢুকে ওসির চেয়ারে বসে পড়লেন এমপি, ভিডিও ভাইরাল

মোহনপুরে হিমাগারে বাঁশের বেড়া অপসারণ করলেন প্রশাসন

নিজস্ব প্রতিবেদক / / ১১৬ Time View
Update : বুধবার, ২১ মে, ২০২৫

32

নিজস্ব প্রতিবেদক :

রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাটে সুনামধন্য শিল্প প্রতিষ্ঠান রায়হান হিমাগারের কার্যক্রম বাধাগ্রস্ত করতে বাঁশের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা তৈরি করে দুষ্কৃতকারীরা। তারা হিমাগারে আলু চাষিদের প্রবেশ পথে বাঁধা সৃষ্টি করে। এক কথায়, শিল্পটিকে ধংশের পায়তারা চালায় দুষ্কৃতকারীরা। অভিযোগ উঠেছে, বাঁশের বেড়ার পাশাপাশি হিমাগার কর্তৃপক্ষকে নানান ধরনের হুমকি প্রদান করে দুষ্কৃতকারীরা। নিরুপায় হয়ে হিমাগার কর্তপক্ষ দুষ্কৃতিকারিদের বিরুদ্বে থানায় অভিযোগ দায়ের করেন। এছাড়াও তারা সড়ক ও জনপথ (সওজ) কর্তৃপক্ষকে অবগত করেন। এরই প্রেক্ষিতে সোমবার (১৯ মে) দুপুরে সওজ কর্তৃপক্ষ, থানা পুলিশ ও উপজেলা প্রশাসন সরজমিনে স্থানটি পরিদর্শন করেন। হিমাগারে আলু সংরক্ষণে বিশৃংখা তৈরি ও অমানবিক বাঁশের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা তৈরি করায় তা অপাসারণ করা হয়। পরে উচ্ছেদ করা মালামাল জব্দ করে সওজ কর্তৃপক্ষ। এ সময় উপস্থিত ছিলেন, মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার আয়শা সিদ্দিকা, থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুর অর রশিদ, কেশরহাট পৌরসাভা বিএনপির সাধারণ মশিউর রহমাস, সওজের সার্ভেয়ার সাজ্জাদ হোসেন। মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার আয়শা সিদ্দিকা বলেন, এটি নিতান্তই অমানবিক কাজ। এটা মেনে নেয়া যায়না। শিল্পটিকে ধংশ করতে দুষ্কৃতকারীরা বাঁশের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা তৈরি করে। এতে আলু চাষিদের আলু সংরক্ষণে বাধাগ্রস্ত হচ্ছে। আমরা সরেজমিনে বাঁশের বেড়া অপসারণ করেছি।


More News Of This Category
bdit.com.bd