রাসেদুল ইসলাম, স্টাফ রিপোর্টার :
রাজশাহী জেলার মোহনপুর উপজেলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হলো জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫। সোমবার বিকেলে ৪টায় খেলায় মুখোমুখি হয় মোহনপুর উপজেলা বনাম গোদাগাড়ী উপজেলা ফুটবল টিম। নির্ধারিত ৯০মি কোনো দল গোল করতে না পারায় ম্যাচটির ফলাফল হয় ট্রাইব্রেকারে। ট্রাইব্রেকারে মোহনপুর উপজেলা দল ৫টি শটের মধ্যে সফলভাবে ৪টি গোল করে, অপরদিকে গোদাগাড়ী উপজেলা দল গোল করে ২টি। ফলে ৪-২ ব্যবধানে মোহনপুর উপজেলা জয়লাভ করে। খেলাটি উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মহিনুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মির্জা ইমাম উদ্দিন, এ ছাড়া উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়শা সিদ্দিকা, এসিল্যান্ড জোবায়দা সুলতানা, মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান ও যুব শুভ কর্মকর্তা রেজা। গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল হক, এসিল্যান্ড শামসুল আরেফিন, এনডিসি আশিক হাসান, নির্বাহী ম্যাজিস্ট্রেট রূপম দাস, বোরহান উদ্দিন অন্তর ও শাহরিয়ার ইসলাম নাসিব। মাঠে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদ, জামায়াতে ইসলামীর আমির জিএম আব্দুল আওয়াল, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ এবং ক্রীড়াপ্রেমী হাজার হাজার দর্শক।