• শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
আত্রাইয়ে এলজিইডির প্রকৌশলীর কাছে তথ্য চাওয়ায় সাংবাদিক হেনস্তার শিকার আইকন ও ইকরা ট্রাভেল এন্ড ভিসা কনসাল্টেন্স সেন্টার নামে প্রতারনা ও টর্চার ছেলের সন্ধান মিলছে রাজধানী ঢাকায়। কোনাবাড়ীতে ছাত্রদল নেতার সংবাদ সম্মেলন – ক্রয়কৃত জমি দখলে বাধাঁ ও হামলার অভিযোগ। কিশোরগঞ্জে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত : শোভাযাত্রায় জনতার ঢল। কিশোরগঞ্জে সোনালী ফসলের হাসি : বোরো ধান কাটার আনুষ্ঠানিক উদ্বোধন। কিশোরগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর বার্তা : শান্তি বজায় রাখতে সমন্বিত উদ্যোগের আহ্বান। অন্যের স্বামী, অন্যের স্ত্রী! পড়ে রইল ৫ সন্তান ও দুই পরিবার। নওগাঁয় মাদকসেবি সন্তানের প্রতি অতিষ্ঠ হয়ে বাবা নিজেই তার সন্তানকে প্রশাসনের হাতে তুলে দিলেন লালমনিরহাটে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব থানায় ঢুকে ওসির চেয়ারে বসে পড়লেন এমপি, ভিডিও ভাইরাল

রাঙামাটিতে সিএনজি-পিকআপ সংঘর্ষে ৫ জন নিহত

এম এস শ্রাবণ মাহমুদ, স্টাফ রিপোর্টার / / ৭৯ Time View
Update : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫

24

এম এস শ্রাবণ মাহমুদ, স্টাফ রিপোর্টার :

রাঙামাটির বেতবুনিয়াস্থ রাবার বাগান এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপের সংঘর্ষে পাঁচ জন নিহত হয়েছে। এতে আরও একজন গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম নিয়ে যাওয়া হয়।

শনিবার (২৬ এপ্রিল) সকালে সোয়া ১০ টার দিকে রাঙ্গামাটি সদরের কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়নস্থ চেয়ারম্যান পাড়া এলাকায় রাঙামাটি-চট্টগ্রাম সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত’রা হলেন- চট্টগ্রামের রাউজানে চৌধুরী পাড়ার (তোরাপ) রাঙামাটির কাউখালীর পশ্চিম মনাইরটেক’র (নুরনাহার) ও চট্টগ্রাম হাটহাজারীর ছাত্তারঘাটের (মাহমুদুর রহমান) বাকি দুই জনের নাম পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়সুত্রে জানাযায় সিএনজি করে যাত্রীরা চট্টগ্রাম যাওয়ার পথে রাবার বাগান এলাকায় পিকআপের সঙ্গে সংঘর্ষে সিএনজিচালিত (অটোরিকশা) দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়।
বাকি তিন জনকে স্থানীয় হাসপাতালে নেওয়ার পথে দুই জনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় একজনকে চট্টগ্রাম নিয়ে যাওয়া হয়েছে।

কাউখালী উপজেলার বেতবুনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ইসহাক জানান, সকালে রাঙামটি-চট্টগ্রাম সড়কের রাবার বাগান এলাকায় সিএনজি-পিকআপ সংঘর্ষে ৫জনের মৃত্যু নিশ্চিত করা গেছে।


More News Of This Category
bdit.com.bd