• বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
আত্রাইয়ে ৩৫০ পিস নেশা জাতীয় অ্যাম্পুল ইনজেকশন সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঘুচছে দীর্ঘদিনের যানজট ও দুর্ভোগ : ৪ লেনে ডানা মেলছে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়ক, বাস্তবায়নের নির্দেশ সেতু মন্ত্রীর। মালিকের সম্পত্তি বিক্রি করে ডার্ড গ্রুপ ও সিজন্স ড্রেসেস লিঃ এর শ্রমিকদের অবশিষ্ট সকল পাওনাদি পরিশোধের দাবিতে সংবাদ সম্মেলন। গাজীপুরের আমবাগ এলাকায় অবৈধ অনুমোদনহীন কারখানায় হুইল পাউডার ও ভীম সাবান তৈরি সন্ধান মেলেছে। গাজীপুরে অটোরিকশা চালককে গলা কেটে হত্যা জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতি ও ১৪ দফা দাবিতে ঢাকায় সাংবাদিকদের বিশাল সমাবেশ। গাজীপুর সাইনবোর্ডে নীল চান খানের বিরুদ্ধে মিথ্যা মামলা ও অভিযোগের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন। বৃষ্টিতে জলাবদ্ধতা নিরসনে মাঠে গাজীপুর সিটি কর্পোরেশন। অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে তিন পুলিশ সদস্য প্রত্যাহার গাজীপুরে মাদকবিরোধী অভিযানে ৬৪ কেজি গাঁজা ও বিদেশি মদ উদ্ধার

সংস্কার হচ্ছে ১৭৪ বছরের পুরোনো প্রাণসায়ের খাল

Reporter Name / ২৪০ Time View
Update : শনিবার, ২ নভেম্বর, ২০২৪

73

নিজস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরা

শুক্রবার (১ নভেম্বর) সুলতানপুর বড় বাজার এলাকা থেকে বিশ্ব যুব দিবস উপলক্ষ্যে প্রাণসায়ের খালের দখলমুক্ত ও পরিষ্কার অভিযান শুরু হয়। জেলা প্রশাসক মোস্তাক আহমেদ এই কাজের উদ্বোধন করেন।

তিনি বলেন, অবৈধ প্রভাবশালী বলতে কিছু নেই। অবৈধ মালিক সে ছোট হোক বড় হোক সবই অবৈধ। যে অবৈধ তাকে আমরা চিহ্নিত করব। সেভাবেই অপসারণ করব। খাল কোনো ব্যক্তির নয়, সাতক্ষীরার প্রাণসায়ের খাল প্রাণবন্ত করতে চাই।

সারাদেশ সাতক্ষীরা

সংস্কার হচ্ছে ১৭৪ বছরের পুরোনো প্রাণসায়ের

 

সাতক্ষীরার প্রাণকেন্দ্র দিয়ে প্রবাহিত ১৭৪ বছরের পুরোনো প্রাণসায়ের খালের আবার সংস্কারকাজ শুরু হয়েছে।

শুক্রবার (১ নভেম্বর) সুলতানপুর বড় বাজার এলাকা থেকে বিশ্ব যুব দিবস উপলক্ষ্যে প্রাণসায়ের খালের দখলমুক্ত ও পরিষ্কার অভিযান শুরু হয়। জেলা প্রশাসক মোস্তাক আহমেদ এই কাজের উদ্বোধন করেন।

তিনি বলেন, অবৈধ প্রভাবশালী বলতে কিছু নেই। অবৈধ মালিক সে ছোট হোক বড় হোক সবই অবৈধ। যে অবৈধ তাকে আমরা চিহ্নিত করব। সেভাবেই অপসারণ করব। খাল কোনো ব্যক্তির নয়, সাতক্ষীরার প্রাণসায়ের খাল প্রাণবন্ত করতে চাই।

তিনি বলেন, এখানে আমরা দীর্ঘমেয়াদী একটি পরিকল্পনা গ্রহণ করেছি। রাস্তা করে দেওয়ার। দুই ধারে গাছ লাগানো হবে। এখানে কিছু বেঞ্চ তৈরি করে দেব সেখানে বসবে মানুষ। এভাবেই আমরা দৃষ্টিনন্দন করব। খুলনা বিভাগের সাতক্ষীরা জেলার প্রাণসায়ের খাল সংস্কার করার উদ্যোগ গ্রহণ করেছি। প্রাণসায়ের খালকে প্রাণবন্ত করতে পানি প্রবাহকে চালু করার দাবি দীর্ঘদিনের। এজন্য আমরা এই খালকে সিলেক্ট করেছি। যুব দিবস উপলক্ষে আজকে আমাদের কার্যক্রম শুরু করেছি। পুরো খালে যে ময়লা আবর্জনা রয়েছে সেগুলো আমরা অপসারণ করব। দুই প্রান্তে স্লুইসগেট খুলে দেওয়ার চিন্তা করেছি। পানি উন্নয়ন বোর্ড সেখানে কাজ করবে।

জেলা প্রশাসক বলেন, খালের দুই ধারে যেসব অবৈধ স্থাপনা রয়েছে সেগুলো আমরা উচ্ছেদ করব। পৌরসভা কর্তৃক খালের দুই ধারে দোকান লাইসেন্স দেওয়া রয়েছে সেগুলো খালের একদম প্রান্ত ঘেঁষে। খালের নীতিমালা অনুযায়ী, খাল থেকে ৩০ ফুট দুই ধারে কোনো স্থাপনা থাকতে পারবে না। আমরা সেটা বিবেচনা করে দেখব। প্রয়োজনে ওই সব লাইসেন্স আমরা বাতিল করে দেব। খালের দুই ধার আমরা পরিষ্কার করে দেব। সৌন্দর্য করতে

হয় আমরা সেগুলো করব।

 


More News Of This Category
bdit.com.bd