• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
‎সাংবাদিকের ওপর হামলা ও মোবাইল ছিনতাইয়ের চেষ্টার অভিযোগ গাজীপুর বাসনে প্রকাশ্যে মাদক বিক্রির অভিযোগ, তদন্তের দাবি স্থানীয়দের গাজীপুরে গাঁজা সেবনে বাধা দেওয়ায় ৮ম শ্রেণির ছাত্রের ওপর কিশোর গ্যাংয়ের হামলা, থানায় লিখিত অভিযোগ বাংলাদেশ প্রেস-ক্লাব গাজীপুর মহানগর শাখার সাংগঠনিক উন্নয়ন সভা ও সাংবিধানিক প্রশিক্ষণ এবং গ্রীষ্মকালীন ফল উৎসব অনুষ্ঠিত কাশিমপুর মহিলা কারাগারের ৭ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত গাজীপুর সাংবাদিক এর ওপর সন্ত্রাসী হামলা, জড়িতদের গ্রেপ্তারের দাবিতে ক্ষোভ প্রকাশিত সংবাদের প্রতিবাদ গাজীপুরে জলাবদ্ধতায় স্থবির জনজীবন, পশ্চিম কলমেশ্বরে পানিবন্দি হাজারো পরিবার দেড় শতকের ইতিহাস কাঁদে বাউন্ডারির ওপারে : সতাল মহাশ্মশানের ঐতিহ্যবাহী মাঠ ও জমি দখলের অভিযোগ, এলাকায় ক্ষোভ উপজেলা খাদ্য গুদামে ধান সংগ্রহ কার্যক্রমে ব্যাপক অনিয়ম

‎সাংবাদিকের ওপর হামলা ও মোবাইল ছিনতাইয়ের চেষ্টার অভিযোগ

আফনান মামুন চৌধুরী, গাজীপুর / / ২১০ Time View
Update : শনিবার, ১ আগস্ট, ২০২৬

299

আফনান মামুন চৌধুরী, গাজীপুর :

‎গাজীপুর মহানগরের বাসন মেট্রো থানাধীন পালেরপাড়া এলাকায় এক সাংবাদিকের ওপর হামলা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। শনিবার (১ আগস্ট) সকাল আনুমানিক ৬টার দিকে আক্তার মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

‎অভিযোগকারী সাংবাদিক মোঃ সাজ্জাকুল ইসলাম রাজ্জাক দৈনিক বাংলাদেশ সমাচারের ঢাকা বিভাগীয় ভ্রাম্যমাণ প্রতিনিধি এবং বাসন মেট্রো থানা প্রেসক্লাবের সভাপতি।

‎সাংবাদিক রাজ্জাকের অভিযোগ, ভোরে মর্নিং ওয়াক করতে বের হয়ে আক্তার মার্কেটের সামনে পৌঁছালে সাংবাদিক মোঃ সজীব খান (সুজনের) সঙ্গে তার দেখা হয়। এ সময় দুজনের মধ্যে আলাপচারিতার একপর্যায়ে বিল্লাল নামে এক ব্যক্তি অতর্কিতভাবে তার ওপর হামলা করেন। এ সময় ‘আমার ভিডিও কেন করলেন’—এ কথা বলে তার মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন এবং হামলা চালিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে অভিযোগ করেন তিনি।

‎ঘটনার পর সাংবাদিক রাজ্জাক বাসন মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হারুন অর রশীদকে ফোনে বিষয়টি জানান। পরে ওসির নির্দেশে এএসআই সজীব ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত করেন বলে জানা গেছে।

‎সাংবাদিক রাজ্জাক বলেন, আমি একজন সাংবাদিক। প্রকাশ্যে আমার ওপর হামলা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা অত্যন্ত উদ্বেগজনক। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও হামলাকারীর দ্রুত গ্রেপ্তার দাবি করছি।

‎পালেরপাড়া এলাকাবাসীর দাবি এই বিল্লাল একজন মাদক ব্যবসায়ী, মাদক সেবনকারী ও ছিনতাইকারী, তাকে গ্রেফতার করে দ্রুত বিচারের আওতায় আনার জোর দাবি করেন এলাকাবাসী। তারা বলেন বিল্লাল একজন আওয়ামী যুবলীগের সক্রিয় সদস্য, সে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রবিন সরদারের কাছের লোক। এই আওয়ামী দোসর এলাকায় বিভিন্ন সময় এলাকার অনেককে পুলিশের সহযোগিতায় হেরেছে করেন বলে এলাকাবাসীর দাবি।

‎এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, সাংবাদিকের ওপর হামলার অভিযোগটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তদন্ত শেষে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

‎অভিযোগে অভিযুক্ত বিল্লাল (২৮) বাসন থানার পালেরপাড়া আক্তার মার্কেট এলাকার বাসিন্দা। তার পিতার নাম আবুল হাসেম। তিনি ১৬ নম্বর ওয়ার্ডের ইঞ্জিনিয়ার রশিদের বাড়ির ভাড়াটিয়া বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

‎তবে অভিযুক্ত বিল্লালের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের বিষয়টি তদন্তাধীন থাকায় তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।


More News Of This Category
bdit.com.bd