• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে নারী আইনজীবী ও শিশুকন্যাকে মারধর, হত্যাচেষ্টার অভিযোগ বাসনের যাযর এলাকায় চোরাই তেলের ব্যবসার অভিযোগ, মোরসালিনকে ঘিরে নানা প্রশ্ন? কোনাবাড়ী সেটেলমেন্টে দুর্নীতির সাম্রাজ্য : কর্মকর্তা-দালাল ও ক্ষমতাসিল নেতাদের সিন্ডিকেটে জিম্মি সেবাগ্রহীতারা, অনুসন্ধানে গিয়ে বাধা ও ঘুষের প্রস্তাবের মুখে সাংবাদিকরা কিশোরগঞ্জে বিপন্ন হাওরের রুপালি ঐশ্বর্য : হারিয়ে যাচ্ছে দেশি মাছ, অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি ভাসান পানির বাসিন্দারা টঙ্গীতে চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার বহিষ্কৃত ছাত্রদল নেতা রাতুল সিকদার অমি গাজীপুরে এক বছর পর ধরা পড়ল নাসির পালোয়ান হত্যা মামলার আসামি প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নাগরী ইউনিয়ন পরিষদের উদ্যোগে বিভিন্ন জাতের চারা গাছ বিতরন গাজীপুরে ডেকে নিয়ে যুবককে এলোপাতাড়ি মারধরের অভিযোগ, ধারালো অস্ত্রের আঘাতে আহত গাজীপুরে কয়ের উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন হাফিজুল ইসলাম বুলবুল গাজীপুরে ব্যবসায়ীকে কৃষক দল কর্মীর হুমকির অভিযোগ, কেটে দেওয়া হলো ইন্টারনেটের কেব্‌ল

সাতক্ষীরায় মসজিদে কুবার উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন

Reporter Name / ৯৬৫ Time View
Update : সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫

623

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা

সাতক্ষীরায় মসজিদে কুবায় তৃতীয় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) সকাল ১০টায় মসজিদে কুবা কমপ্লেক্সে সাইট সেভাসের অর্থায়নে বিরাট ও বিএনসিসি শিরোমনি চক্ষু হাসপাতাল খুলনার বাস্তবায়নে মসজিদে কুবার আযোজনে মসজিদে কুবা কমপ্লেক্সে মসজিদে কুবার সভাপতি ও দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। মানুষের সেবা একটি ভারী আমল। ভালো কাজ করতে হবে। অন্যায় কাজ থেকে বিরত থাকতে হবে। প্রত্যেক ব্যক্তিকে দায়িত্বশীল হতে হবে। মানুষের কল্যাণে আত্মমানবতার সেবায় কাজ করতে হবে। মসজিদে কুবা সেবামূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। এজন্য মসজিদে কুবা কমিটির সকলকে ধন্যবাদ জানাই।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মসজিদে কুবার উপদেষ্টা সাবেক ফিফা রেফারি তৈয়েব হাসান বাবু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলাম, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাশেম, সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা, সাতক্ষীরা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ডা. এস জেড আতিক, জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম, সাইট সেভাসের প্রোগ্রাম অফিসার মোছাঃ বনফুল চুমকি প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন শিরোমনি চক্ষু হাসপাতালের পাবলিক রিলেশন অফিসার মো. মিজানুর রহমান, আব্দুর রশিদ, আব্দুল করিম প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন মসজিদে কুবার খতিব মাওলানা তামিম আব্দুল্লাহ।


More News Of This Category
bdit.com.bd