• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনাম
কোনাবাড়ীতে ছাত্রদল নেতার সংবাদ সম্মেলন – ক্রয়কৃত জমি দখলে বাধাঁ ও হামলার অভিযোগ। কিশোরগঞ্জে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত : শোভাযাত্রায় জনতার ঢল। কিশোরগঞ্জে সোনালী ফসলের হাসি : বোরো ধান কাটার আনুষ্ঠানিক উদ্বোধন। কিশোরগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর বার্তা : শান্তি বজায় রাখতে সমন্বিত উদ্যোগের আহ্বান। অন্যের স্বামী, অন্যের স্ত্রী! পড়ে রইল ৫ সন্তান ও দুই পরিবার। নওগাঁয় মাদকসেবি সন্তানের প্রতি অতিষ্ঠ হয়ে বাবা নিজেই তার সন্তানকে প্রশাসনের হাতে তুলে দিলেন লালমনিরহাটে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব থানায় ঢুকে ওসির চেয়ারে বসে পড়লেন এমপি, ভিডিও ভাইরাল লালমনিরহাটের বুড়িমারীতে পাথরের ট্রাকে মিলল পরিত্যক্ত মর্টারসেল আত্রাইয়ে সিগারেট কেনার টাকা না পেয়ে মা ও ছেলেকে পিটিয়ে জখম

সাতক্ষীরায় সার সিন্ডিকেট করে ৩৯ কোটি টাকা লোপাটের প্রমাণ পেলো দুদক

Reporter Name / ৫১৩ Time View
Update : মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫

110

গণশক্তি ডেস্কঃ
সাতক্ষীরায় সিন্ডিকেট করে সরকার নির্ধারিত মূল্যের থেকে বেশী দামে সার বিক্রি ও বছরে কৃষকের ৩৯ কোটি টাকা লোপাটের ঘটনার প্রমাণ পেয়েছে দুদক। মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি উপ-পরিচালকের কার্যালয়ে অভিযান চালায় দুদক।

এ অভিযানের নেতৃত্ব দেন দুদক খুলনা কার্যালয়ের সহকারী পরিচালক রকিবুল ইসলাম। অভিযান শেষে তিনি জানান, সরকার নির্ধারিত মূল্যের বাইরে সাতক্ষীরায় সার বিক্রি হচ্ছে। এ ছাড়া সিন্ডিকেট করে কৃষকের কোটি কোটি টাকা লোপাট হচ্ছে এটির সত্যতা আমরা পেয়েছি। দিনভর মাঠ পর্যায়ে অভিযান করেছি। বাস্তব চিত্র কৃষি উপ-পরিচালককে জানানো হয়েছে। তিনিও বিষয়টি আমাদের কাছে স্বীকার করেছেন।

তিনি আরও বলেন, এখন বিষয়টি দুর্নীতি দমন কমিশন কার্যালয়ে লিখিতভাবে জানানো হবে। পরবর্তীতে নির্দেশনা মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, এর আগে দুপুরে পাটকেলঘাটার অবৈধ সার ব্যবসায়ী কেশব সাধুর গোডাউনে অভিযান পরিচালনা করে দুদকের আভিযান দলটি।
প্রসঙ্গত গত শনিবার সাতক্ষীরায় সিন্ডিকেট করে কৃষকের প্রায় ৩৯ কোটি টাকা লোপাট ঘটনার অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করে যমুনা টেলিভিশন। প্রতিবেদনের পর বিষয়টি নিয়ে দুদক প্রধান কার্যালয়ের নির্দেশনায় কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন দুদক কর্মকর্তা রকিবুল ইসলাম।


More News Of This Category
bdit.com.bd