• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম
ত্রাণ মন্ত্রীর ডিও লেটারের বিরুদ্ধে এবার প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখলেন, জেলা বিএনপি’র আহবায়ক রমেক হাসপাতালে বছরে ১২০০ স্তন ক্যান্সার রোগীর অস্ত্রোপচার নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে (৫০০+৯০) লিটার চোলাই মদ সহ ৩ জন গ্রেফতার গাজীপুরে ভূমি সেটেলম্যান্ট অফিসে বিএনপি নেতার দুই সাংবাদিকে মারধরের অভিযোগ নেত্রকোণায় সাংবাদিককে গুলি করে হত্যা ২০ লাখ টাকা চাঁদাবাজির মামলায় নওগাঁর আত্রাইয়ের আলোচিত সিফাত মাহমুদ জেল হাজতে গাজীপুরে সাংবাদিকের উপর হামলা, হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন বাসা লুটপাট ভাঙচুর ও চুরির অভিযোগ গাজীপুরে সহকারী সেটেলমেন্ট অফিসার মাহবুবুর রহমানের বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ (পর্ব১) কালিয়াকৈরে নারী আইনজীবী ও শিশুকন্যাকে মারধর, হত্যাচেষ্টার অভিযোগ বাসনের যাযর এলাকায় চোরাই তেলের ব্যবসার অভিযোগ, মোরসালিনকে ঘিরে নানা প্রশ্ন?

হিরো আলম গ্রেফতার

সময়ের ডাক রিপোর্ট / / ২৯৩ Time View
Update : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

333

সময়ের ডাক রিপোর্ট :

আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম গ্রেপ্তার হয়েছেন। শনিবার (১৫ নভেম্বর) দুপুরে স্ত্রী রিয়ামনির দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়। রাজধানীর হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। হিরো আলমের বিরুদ্ধে গেল বুধবার (১২ নভেম্বর) গ্রেফতারি পরোয়ানা জারি করেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের আদালত। সেই প্রেক্ষিতেই আজ তাকে আটক করে পুলিশ। রাজধানীর হাতিরঝিল থানায় হত্যাচেষ্টা, মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে স্ত্রী রিয়া মনি মামলাটি করেন। এ মামলায় হিরো আলমের সঙ্গে আহসান হাবিব সেলিম নামের একজনকে আসামি করা হয়েছে। তার বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। বাদী পক্ষের আইনজীবী জিয়াউর রহমান চৌধুরী জানান, ‘আসামিরা জামিনের শর্ত ভঙ্গ করেছেন। তারা ঠিকমতো আদালতে হাজিরা দিচ্ছেন না। এজন্য আমরা তাদের জামিন বাতিল চেয়ে আবেদন করেছি। শুনানি শেষে তাদের জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন। আজ মূল আসামি হিরো আলমকে গ্রেফতার করা হয়েছে।’
মামলার অভিযোগ অনুযায়ী, সম্প্রতি হিরো আলম ও বাদী রিয়া মনির মধ্যে মনোমালিন্য দেখা দেয়। এরপর হিরো আলম বাদীকে তালাক দিয়ে বাসা থেকে বের করে দেন। গত ২১ জুন বাদীর পরিবারের সঙ্গে মীমাংসা করার জন্য হাতিরঝিল থানাধীন এলাকায় একটি বাসায় ডাকা হয়। সেই সময়ে হিরো আলমসহ ১০-১২ অজ্ঞাতনামা ব্যক্তি বাদী ও তার পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালাগাল শুরু করেন। পরে তারা বাদীর বর্তমান বাসায় বেআইনিভাবে প্রবেশ করে কাঠের লাঠি দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন অংশে মারধর করে। এ হামলায় বাদীর শরীরে জখম সৃষ্টি হয়। এ সময় তার গলায় থাকা ‘দেড় ভরি’ ওজনের সোনার চেইন চুরি করে নিয়ে যায় বলেও অভিযোগে বলা হয়েছে। এ ঘটনায় গত ২৩ জুন বাদী হয়ে রিয়া মনি হাতিরঝিল থানায় মামলা করেন।


More News Of This Category
bdit.com.bd