• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম
ত্রাণ মন্ত্রীর ডিও লেটারের বিরুদ্ধে এবার প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখলেন, জেলা বিএনপি’র আহবায়ক রমেক হাসপাতালে বছরে ১২০০ স্তন ক্যান্সার রোগীর অস্ত্রোপচার নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে (৫০০+৯০) লিটার চোলাই মদ সহ ৩ জন গ্রেফতার গাজীপুরে ভূমি সেটেলম্যান্ট অফিসে বিএনপি নেতার দুই সাংবাদিকে মারধরের অভিযোগ নেত্রকোণায় সাংবাদিককে গুলি করে হত্যা ২০ লাখ টাকা চাঁদাবাজির মামলায় নওগাঁর আত্রাইয়ের আলোচিত সিফাত মাহমুদ জেল হাজতে গাজীপুরে সাংবাদিকের উপর হামলা, হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন বাসা লুটপাট ভাঙচুর ও চুরির অভিযোগ গাজীপুরে সহকারী সেটেলমেন্ট অফিসার মাহবুবুর রহমানের বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ (পর্ব১) কালিয়াকৈরে নারী আইনজীবী ও শিশুকন্যাকে মারধর, হত্যাচেষ্টার অভিযোগ বাসনের যাযর এলাকায় চোরাই তেলের ব্যবসার অভিযোগ, মোরসালিনকে ঘিরে নানা প্রশ্ন?

২১শে ফেব্রুয়ারি জাতীয় ভাবে ‘বাংলা ভাষা দিবস’ উদযাপনের আহ্বান

সময়ের ডাক ডেস্ক / / ৪৩২ Time View
Update : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

366

সময়ের ডাক ডেস্ক :

গাজীপুরে অনুষ্ঠিত এক সেমিনারে বাংলাদেশে প্রতিবছর ২১শে ফেব্রুয়ারি জাতীয়ভাবে “বাংলা ভাষা দিবস” পালনের উদযাপনের আহ্বান জানানো হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর, ২০২৫) বিকেল ৪টায় গাজীপুর মিডিয়া সেন্টারে বাংলা ভাষা আন্দোলন পরিষদ, সাহিত্য অমনিবাস ও গাজীপুর মিডিয়া সেন্টরের যৌথ উদ্যোগে এই সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারের সভাপতিত্ব করেন বাংলা ভাষা আন্দোলন পরিষদের সভাপতি আতিকুল ইসলাম এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি ও সাংবাদিক মোহাম্মদ আহসান হাবীব। সেমিনারে গবেষণা তথ্য উপস্থাপন করেন বাংলা ভাষা দিবস বাস্তবায়ন কমিটির সদস্য ও সাহিত্য অমনিবাসের সাধারণ সম্পাদক সাবা বিনতে মুরতাজ। তিনি বলেন, ‘স্বাধীনতার আগে ১৯৪৯ থেকে ১৯৫১ সাল পর্যন্ত ১১ মার্চ পূর্ব পাকিস্তানে ‘রাষ্ট্রভাষা দিবস’ পালিত হতো। ১৯৫৬ সালে বাংলা রাষ্ট্রভাষার মর্যাদা পেলেও ২১ ফেব্রুয়ারিকে শহিদ দিবস হিসেবে সরকারি ছুটি দেওয়ার পর ভাষা দিবস হিসেবে পালনের ঐতিহ্যটি পাকিস্তানি ব্যুরোক্রেসির জটিলতায় হারিয়ে যায়। ’অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলা ভাষা দিবস বাস্তবায়ন কমিটির আহ্বায়ক জুলীয়াস চৌধুরী। তিনি বলেন, ‘ভাষা আন্দোলনের মূল প্রেরণা ছিল বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠা, কিন্তু স্বাধীনতার পাঁচ দশক পরও বাংলা ভাষা রাষ্ট্রীয়ভাবে যথাযথ স্বীকৃতি পায়নি। রাষ্ট্রভাষা বাংলা সেই পাকিস্তান আমলে অর্জিত হলেও, স্বাধীন বাংলাদেশে সর্বস্তরে বাংলা আজও চালু করা গেলো না। এমনকি, যে ভাষার জন্য এত বড় নজিরবিহীন সংগ্রাম, সেই বাংলা ভাষার সম্মানে একটি বিশেষ দিন নেই। ’সেমিনারে আলোচনা করেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডীন প্রফেসর মো. নাসিমুল বারী, টঙ্গী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম, ভাষা শহীদ কলেজের সাবেক অধ্যক্ষ, শিক্ষাবিদ, সাংবাদিক ও সাহিত্যক মুকুল কুমার মল্লিক, পূবাইল আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও চেয়ারম্যান আবুল হেসেন চৌধুরী, কোনাবাড়ী ডিগ্রি কলেজের বাংলা বিভাগের প্রভাষক শীমা রানী মন্ডল, কোনাবাড়ী ডিগ্রি কলেজের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ মনিরুজ্জামান, সাংবাদিক ও অভিনেতা মো. মজিবুর রহমান রানা গাজী, সুর তরঙ্গ’র চেয়ারম্যান সামান আলী, দিগন্ত থিয়েটারের চেয়ারম্যান সৈয়দ আতিক, চন্দ্র বিন্দু থিয়েটারের চেয়ারম্যান নাদিম মন্ডল, দশ দিগন্ত সাহিত্য ও সাংস্কৃতিক কেন্দ্রের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম। সেমিনারে বিপুল সংখ্যক সাংবাদিক, সাহিত্যিক ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।


More News Of This Category
bdit.com.bd