• শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম
আত্রাইয়ে এলজিইডির প্রকৌশলীর কাছে তথ্য চাওয়ায় সাংবাদিক হেনস্তার শিকার আইকন ও ইকরা ট্রাভেল এন্ড ভিসা কনসাল্টেন্স সেন্টার নামে প্রতারনা ও টর্চার ছেলের সন্ধান মিলছে রাজধানী ঢাকায়। কোনাবাড়ীতে ছাত্রদল নেতার সংবাদ সম্মেলন – ক্রয়কৃত জমি দখলে বাধাঁ ও হামলার অভিযোগ। কিশোরগঞ্জে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত : শোভাযাত্রায় জনতার ঢল। কিশোরগঞ্জে সোনালী ফসলের হাসি : বোরো ধান কাটার আনুষ্ঠানিক উদ্বোধন। কিশোরগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর বার্তা : শান্তি বজায় রাখতে সমন্বিত উদ্যোগের আহ্বান। অন্যের স্বামী, অন্যের স্ত্রী! পড়ে রইল ৫ সন্তান ও দুই পরিবার। নওগাঁয় মাদকসেবি সন্তানের প্রতি অতিষ্ঠ হয়ে বাবা নিজেই তার সন্তানকে প্রশাসনের হাতে তুলে দিলেন লালমনিরহাটে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব থানায় ঢুকে ওসির চেয়ারে বসে পড়লেন এমপি, ভিডিও ভাইরাল

নওগাঁয় র‍্যাব-৫ সিপিতি-৩ এর অভিযানে ১১৯ কেজি গাঁজা সহ ৬ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

মোকছেদুল ইসলাম, জেলা প্রতিনিধি (নওগাঁ) / / ১১২ Time View
Update : শনিবার, ২২ মার্চ, ২০২৫

37

মোকছেদুল ইসলাম, জেলা প্রতিনিধি (নওগাঁ) :

নওগাঁয় পৃথক দুটি অভিযানে ১১৯ কেজি গাঁজা সহ ০৬ জন মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে র‍্যাব-5 সিপিসি-৩ এর কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নাজমুল হক পিপিএম এর সরাসরি দিকনির্দেশনায় এই অভিযান পরিচালিত হয়। গত ২১শে মার্চ শুক্রবার নওগাঁর পত্নীতলা উপজেলার মামুদপুর বাজার এলাকা থেকে ৬৯ কেজি এবং নজিপুর শাখাস্থ সুন্দরবন কুরিয়ার সার্ভিস এর সামনে থেকে ৫০ কেজি গাঁজা সহ সর্বমোট ১১৯ কেজি গাঁজা ও মাদক বহনকারী একটি প্রাইভেট কার, নগদ অর্থ, মোবাইল ফোন জব্দ করা হয়। গ্রেফতার কৃতরা হলেন, নওগাঁর পত্নীতলা উপজেলার কুখ্যাত মাদক সম্রাট মোঃ মাতাব্বর হোসেন, শরিফুল ইসলাম, শ্রী নিতাই চৌধুরী, হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার রিপন পাল, একই উপজেলার গুমুটিয়ার অপুদেব, ব্রাহ্মণবাড়িয়া জেলার কাজীপাড়া উপজেলার আনন্দ পাল। র‍্যাব সিপিসি-৩ এর কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নাজমুল হক পিপিএম বলেন, তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লা সীমান্তবর্তী অঞ্চল থেকে গাঁজার চালান সংগ্রহ করে আইন-শৃংখলা বাহিনীর চোখ কে ফাঁকি দিয়ে প্রাইভেট কারের ব্যাক ডালায় এবং কার্টুনের ভিতর অভিনব কায়দায় বহন করে দেশের বিভিন্ন অঞ্চলে গাঁজা সরবরাহ করে আসছিল। মাদক সেবী ও মাদক কারবারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে র‍্যাব-5, সিপিসি-3, জয়পুরহাট ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত থাকবে। প্রেসবিজ্ঞপ্তিতে র‍্যাব জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী নওগাঁ জেলার পত্নীতলা থানায় পৃথক দুটি মামলা রুজু হয়েছে।


More News Of This Category
bdit.com.bd