• শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
আত্রাইয়ে এলজিইডির প্রকৌশলীর কাছে তথ্য চাওয়ায় সাংবাদিক হেনস্তার শিকার আইকন ও ইকরা ট্রাভেল এন্ড ভিসা কনসাল্টেন্স সেন্টার নামে প্রতারনা ও টর্চার ছেলের সন্ধান মিলছে রাজধানী ঢাকায়। কোনাবাড়ীতে ছাত্রদল নেতার সংবাদ সম্মেলন – ক্রয়কৃত জমি দখলে বাধাঁ ও হামলার অভিযোগ। কিশোরগঞ্জে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত : শোভাযাত্রায় জনতার ঢল। কিশোরগঞ্জে সোনালী ফসলের হাসি : বোরো ধান কাটার আনুষ্ঠানিক উদ্বোধন। কিশোরগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর বার্তা : শান্তি বজায় রাখতে সমন্বিত উদ্যোগের আহ্বান। অন্যের স্বামী, অন্যের স্ত্রী! পড়ে রইল ৫ সন্তান ও দুই পরিবার। নওগাঁয় মাদকসেবি সন্তানের প্রতি অতিষ্ঠ হয়ে বাবা নিজেই তার সন্তানকে প্রশাসনের হাতে তুলে দিলেন লালমনিরহাটে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব থানায় ঢুকে ওসির চেয়ারে বসে পড়লেন এমপি, ভিডিও ভাইরাল

ইসরায়িলের বর্বরোচিত হত্যা ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদে বেনাপোলে বিক্ষোভ মিছিল

বেনাপোল প্রতিনিধি / / ৯৫ Time View
Update : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫

34

বেনাপোল প্রতিনিধি :

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে দেশজুড়ে সব শিক্ষাপ্রতিষ্ঠানে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী। রোববার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে সংবাদ সম্মেলন করে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়। সংবাদ সন্মেলনে শিক্ষার্থীরা জানান, সোমবার তাঁরা কোনো ধরনের একাডেমিক কার্যক্রমে অংশ নেবেন না। তাঁদের দাবি, ইসরায়েলের এই গণহত্যা বন্ধের পাশাপাশি তাদের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে জোরালো অবস্থান নিতে হবে। শিক্ষার্থীদের এই দাবী’র প্রতি সমর্থন দিয়ে বেনাপোলে ছাত্র-জনতা ও সাধারণ মানুষ এক বিক্ষোভ কর্মসূচি’র ডাক দেয়। এ কর্মসূচিকে সফল করতে সোমবার সকাল ১১টার দিকে বেনাপোল শহরের কেন্দ্রে অবস্থিত বেনাপোল-যশোর মহাসড়ক সংলগ্ন “নুর শপিং কমপ্লেক্স” এর সম্মুখে সবাইকে একত্র হওয়ার আহবান জানানো হয়। বিক্ষোভ সমাবেশে যুক্ত হতে বেনাপোল সহ এর আশপাশের স্কুল,কলেজের শিক্ষার্থী ও সামাজিক সংগঠন সহ শত শত মানুষ সকাল থেকে আসতে শুরু করে সমাবেশ স্থলে। সমাবেশ স্থলে বক্তারা বলেন, ফিলিস্তিন রাষ্ট্রের অস্তিত্ব কখনো বিলীন হবে না উল্লেখ করে গাজায় যা হচ্ছে, এটা সম্পূর্ণ যুদ্ধাপরাধ। গাজাকে নিজেদের দখলে নিতে ইসরায়েল এই নৃশংস হত্যাযজ্ঞ চালাচ্ছে। কিন্তু এটা স্পষ্ট, ফিলিস্তিন রাষ্ট্রকে সব সময় ফিলিস্তিন, গাজাকে গাজা হিসেবেই মানুষ চিনবে। বিক্ষোভ সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বেনাপোল বন্দর প্রদক্ষিন শেষে পুণরায় বেনাপোলে এসে শেষ হয়। এতে নেতৃত্ব দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেনাপোল ও শার্শার অন্যতম নেতা শ্রদ্ধেয় শিক্ষক স্যার আব্দুল মান্নান (অবসর প্রাপ্ত)। মিছিলটিতে বাংলাদেশের পতাকা এবং ফিলিস্তিনিদের পতাকা নিয়ে ইসরায়েল বিরোধী বিভিন্ন শ্লোগান তুলে ভর্ৎসনা জানানো হয়।


More News Of This Category
bdit.com.bd