• শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
আত্রাইয়ে এলজিইডির প্রকৌশলীর কাছে তথ্য চাওয়ায় সাংবাদিক হেনস্তার শিকার আইকন ও ইকরা ট্রাভেল এন্ড ভিসা কনসাল্টেন্স সেন্টার নামে প্রতারনা ও টর্চার ছেলের সন্ধান মিলছে রাজধানী ঢাকায়। কোনাবাড়ীতে ছাত্রদল নেতার সংবাদ সম্মেলন – ক্রয়কৃত জমি দখলে বাধাঁ ও হামলার অভিযোগ। কিশোরগঞ্জে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত : শোভাযাত্রায় জনতার ঢল। কিশোরগঞ্জে সোনালী ফসলের হাসি : বোরো ধান কাটার আনুষ্ঠানিক উদ্বোধন। কিশোরগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর বার্তা : শান্তি বজায় রাখতে সমন্বিত উদ্যোগের আহ্বান। অন্যের স্বামী, অন্যের স্ত্রী! পড়ে রইল ৫ সন্তান ও দুই পরিবার। নওগাঁয় মাদকসেবি সন্তানের প্রতি অতিষ্ঠ হয়ে বাবা নিজেই তার সন্তানকে প্রশাসনের হাতে তুলে দিলেন লালমনিরহাটে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব থানায় ঢুকে ওসির চেয়ারে বসে পড়লেন এমপি, ভিডিও ভাইরাল

নওগাঁয় ক্ষুদ্রনৃগোষ্টি আদিবাসী পরিবারের গৃহবধু পরোকিয়ার বলি শিকার অতঃপর সন্ধ্যারানীকে ফিরেপেতে সংবাদ সম্মেলন

উজ্জ্বল কুমার সরকার, নওগাঁ প্রতিনিধি / / ৮৮ Time View
Update : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫

33

উজ্জ্বল কুমার সরকার, নওগাঁ প্রতিনিধি :

নওগাঁর মহাদেবপুরে সন্ধ্যারানী (২০) নামে এক ক্ষুদ্রনৃগোষ্টি পরিবারের গৃহবধু পরোকিয়ার বলি হয়ে এক শিশু সন্তানসহ আব্দুস ছালাম নামে এক ব্যক্তির হাত ধরে উধাও হয়ে গেছেন।

এমন ঘটনার পেক্ষিতে ওই গৃহবধুকে ফিরে পেতে তার স্বামী ও শশুর পরিবারের লোকজন সংবাদ সম্মেলন করেছেন।

শুক্রবার (১১ এপ্রিল) দুপুরে ভুক্তভোগী সুমন পাহান তার শুশুর বাড়ী মান্দা উপজেলার কালিসভা গ্রামে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
সন্ধ্যারানীর স্বামী সুমন পাহান মহাদেবপুর উপজেলার চেরাগপুর ইউপির চৌমাসিয়া আদিবাসী গ্রামের মদন পাহানের ছেলে।

অপরদিকে অভিযুক্ত মোঃ আব্দুস ছালাম হোসেন (৩৩) মহাদেবপুর উপজেলার ভীমপুর ইউপির নামাপাড়া গ্রামের আশরাফ আলীর (আশরাফ মেকারের) ছেলে।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী সুমন পাহান জানান,আমরা নৃগোষ্ঠী আদিবাসী সম্প্রদায়ের লোক। দীর্ঘ ১১ বছর পূর্বে সন্ধ্যারানীকে ধর্মীয় রীতিনুসারে মোতাবেক বিবাহ করি। তার গর্ভের ১টি ছেলে সন্তান রয়েছে।

এমতাবস্থায় গত বুধবার (৯ এপ্রিল) অভিযুক্ত ছালাম হোসেন আমার স্ত্রী ও সন্তানকে নিয়ে পালিয়েছেন। পালানোর সময় বাড়িতে থাকা গরু বিক্রির নগদ ১ লক্ষ ৬৫ হাজার টাকা ও ১ লক্ষ ৩০ হাজার টাকার টাকা মূল্যের স্বর্ণালংকার নিয়ে গেছেন। উক্ত টাকা পয়সাসহ স্ত্রী-সন্তানকে ফিরে পেতে সকলের সহযোগিতা কামনা করছেন।

একই সাথে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন। এব্যাপারে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিন রেজা জানান,এঘটনায় তার স্বামী সুমন পাহান অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


More News Of This Category
bdit.com.bd