• শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম
আত্রাইয়ে এলজিইডির প্রকৌশলীর কাছে তথ্য চাওয়ায় সাংবাদিক হেনস্তার শিকার আইকন ও ইকরা ট্রাভেল এন্ড ভিসা কনসাল্টেন্স সেন্টার নামে প্রতারনা ও টর্চার ছেলের সন্ধান মিলছে রাজধানী ঢাকায়। কোনাবাড়ীতে ছাত্রদল নেতার সংবাদ সম্মেলন – ক্রয়কৃত জমি দখলে বাধাঁ ও হামলার অভিযোগ। কিশোরগঞ্জে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত : শোভাযাত্রায় জনতার ঢল। কিশোরগঞ্জে সোনালী ফসলের হাসি : বোরো ধান কাটার আনুষ্ঠানিক উদ্বোধন। কিশোরগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর বার্তা : শান্তি বজায় রাখতে সমন্বিত উদ্যোগের আহ্বান। অন্যের স্বামী, অন্যের স্ত্রী! পড়ে রইল ৫ সন্তান ও দুই পরিবার। নওগাঁয় মাদকসেবি সন্তানের প্রতি অতিষ্ঠ হয়ে বাবা নিজেই তার সন্তানকে প্রশাসনের হাতে তুলে দিলেন লালমনিরহাটে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব থানায় ঢুকে ওসির চেয়ারে বসে পড়লেন এমপি, ভিডিও ভাইরাল

ইঞ্জিনিয়ার তুহিনের মুক্তির দাবিতে কিশোরগঞ্জে বিএনপি’র বিক্ষোভ মিছিল 

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি / / ১০০ Time View
Update : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

40

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি :

নীলফামারী জেলা বিএনপি’র সভাপতি সাবেক সংসদ সদস্য, বেগম খালেদা জিয়া’র ভাগিনা জনাব ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সৈয়দপুর রাজনৈতিক জেলার কিশোরগঞ্জ উপজেলা বিএনপি। মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকেলে কিশোরগঞ্জ উপজেলা বিএনপি অফিস  থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে ঝরনার মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ হয়। সৈয়দপুর  জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেনের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন কিশোরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আবদুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম। আরো উপস্থিত ছিলে, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইবনে সাঈদ সুজন,ছাত্র বিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ, উপজেলা কৃষক দলের সভাপতি তৌহিদুর রহমান তৌহিদ, সাধারণ সম্পাদক মোরশেদুল ইসলাম, উপজেলা যুবদলের সভাপতি মাহমুদুল হক টিপু, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমানসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা অবিলম্বে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিনের বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা প্রত্যাহার এবং তার নিঃশর্ত মুক্তির দাবি জানান। উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে দায়ের করা দুটি মামলায় মঙ্গলবার (২৯ এপ্রিল) হাইকোর্টে আত্মসমর্পণ করেন। আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


More News Of This Category
bdit.com.bd