• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম
আত্রাইয়ে এলজিইডির প্রকৌশলীর কাছে তথ্য চাওয়ায় সাংবাদিক হেনস্তার শিকার আইকন ও ইকরা ট্রাভেল এন্ড ভিসা কনসাল্টেন্স সেন্টার নামে প্রতারনা ও টর্চার ছেলের সন্ধান মিলছে রাজধানী ঢাকায়। কোনাবাড়ীতে ছাত্রদল নেতার সংবাদ সম্মেলন – ক্রয়কৃত জমি দখলে বাধাঁ ও হামলার অভিযোগ। কিশোরগঞ্জে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত : শোভাযাত্রায় জনতার ঢল। কিশোরগঞ্জে সোনালী ফসলের হাসি : বোরো ধান কাটার আনুষ্ঠানিক উদ্বোধন। কিশোরগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর বার্তা : শান্তি বজায় রাখতে সমন্বিত উদ্যোগের আহ্বান। অন্যের স্বামী, অন্যের স্ত্রী! পড়ে রইল ৫ সন্তান ও দুই পরিবার। নওগাঁয় মাদকসেবি সন্তানের প্রতি অতিষ্ঠ হয়ে বাবা নিজেই তার সন্তানকে প্রশাসনের হাতে তুলে দিলেন লালমনিরহাটে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব থানায় ঢুকে ওসির চেয়ারে বসে পড়লেন এমপি, ভিডিও ভাইরাল

মে দিবসে র‍্যালি ও মানবিক উদ্যোগ বাংলাদেশ প্রেসক্লাব নওগাঁ সদর উপজেলা শাখার

মোকছেদুল ইসলাম, নওগাঁ জেলা প্রতিনিধি / / ১৩২ Time View
Update : শুক্রবার, ২ মে, ২০২৫

37

মোকছেদুল ইসলাম, নওগাঁ জেলা প্রতিনিধি :

আজ ১লা মে, মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ প্রেস ক্লাব, নওগাঁ সদর উপজেলা শাখার আয়োজনে একটি বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিনটি উপলক্ষে সংগঠনটির সদস্যরা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শ্রমিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার আহ্বান জানান। উল্লেখযোগ্য বিষয় হলো, তীব্র রোদে কর্মরত শ্রমজীবী মানুষদের কথা মাথায় রেখে প্রেস ক্লাবের সদস্যরা শ্রমিকদের মাঝে বিনামূল্যে বিশুদ্ধ পানির বোতল বিতরণ করেন। এ সময় সাংবাদিক ও সংগঠনের সদস্যরা বলেন, “শ্রমিকদের শ্রমে আমাদের অর্থনীতি সচল থাকে, তাই তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ”আলোচনা সভায় বক্তারা শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা, ন্যায্য মজুরি ও কর্মপরিবেশ উন্নয়নের ওপর জোর দেন। পাশাপাশি শ্রমজীবী মানুষের প্রতি সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষদের সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন নওগাঁ সদর উপজেলার গণমাধ্যমকর্মী ও সুধীজনেরা।


More News Of This Category
bdit.com.bd