• শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম
আত্রাইয়ে এলজিইডির প্রকৌশলীর কাছে তথ্য চাওয়ায় সাংবাদিক হেনস্তার শিকার আইকন ও ইকরা ট্রাভেল এন্ড ভিসা কনসাল্টেন্স সেন্টার নামে প্রতারনা ও টর্চার ছেলের সন্ধান মিলছে রাজধানী ঢাকায়। কোনাবাড়ীতে ছাত্রদল নেতার সংবাদ সম্মেলন – ক্রয়কৃত জমি দখলে বাধাঁ ও হামলার অভিযোগ। কিশোরগঞ্জে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত : শোভাযাত্রায় জনতার ঢল। কিশোরগঞ্জে সোনালী ফসলের হাসি : বোরো ধান কাটার আনুষ্ঠানিক উদ্বোধন। কিশোরগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর বার্তা : শান্তি বজায় রাখতে সমন্বিত উদ্যোগের আহ্বান। অন্যের স্বামী, অন্যের স্ত্রী! পড়ে রইল ৫ সন্তান ও দুই পরিবার। নওগাঁয় মাদকসেবি সন্তানের প্রতি অতিষ্ঠ হয়ে বাবা নিজেই তার সন্তানকে প্রশাসনের হাতে তুলে দিলেন লালমনিরহাটে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব থানায় ঢুকে ওসির চেয়ারে বসে পড়লেন এমপি, ভিডিও ভাইরাল

গাজীপুরে দেওয়ালিয়াবাড়ি তুলা কারখানা সহ ঝুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড, ব্যাপক ক্ষয়ক্ষতি

কোনাবাড়ী সংবাদদাতা / / ১২৭ Time View
Update : শনিবার, ৩ মে, ২০২৫

36

কোনাবাড়ী সংবাদদাতা :

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে তুলা কারখানা থেকে শুরু হওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি ঝুটের গোডাউন ও একটি কারখানা সম্পূর্ণভাবে পুড়ে গেছে। শনিবার (৩ মে) বিকেলে দেওয়ালিয়াবাড়ির বেলতলা এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, তুলা তৈরির কারখানার বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়, যা মুহূর্তেই আশপাশের ঝুটের গোডাউন ও আবাসিক বাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, প্রথমে কোনাবাড়ী মডার্ন ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে কাশিমপুর ও গাজীপুর চৌরাস্তা থেকে আরও চারটি ইউনিট যোগ দেয়।

কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ সালাউদ্দিন জানান, অগ্নিকাণ্ডে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে চারটি গোডাউন পুড়ে ছাই হয়ে গেছে এবং জাহাঙ্গীর নামের এক ব্যক্তির মালিকানাধীন তুলার কারখানায় প্রায় ১ কোটি টাকার যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হয়েছে। আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমাণ ১ কোটি ৫০ লাখ টাকা।

অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে তদন্ত চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।


More News Of This Category
bdit.com.bd