• শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম
আত্রাইয়ে এলজিইডির প্রকৌশলীর কাছে তথ্য চাওয়ায় সাংবাদিক হেনস্তার শিকার আইকন ও ইকরা ট্রাভেল এন্ড ভিসা কনসাল্টেন্স সেন্টার নামে প্রতারনা ও টর্চার ছেলের সন্ধান মিলছে রাজধানী ঢাকায়। কোনাবাড়ীতে ছাত্রদল নেতার সংবাদ সম্মেলন – ক্রয়কৃত জমি দখলে বাধাঁ ও হামলার অভিযোগ। কিশোরগঞ্জে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত : শোভাযাত্রায় জনতার ঢল। কিশোরগঞ্জে সোনালী ফসলের হাসি : বোরো ধান কাটার আনুষ্ঠানিক উদ্বোধন। কিশোরগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর বার্তা : শান্তি বজায় রাখতে সমন্বিত উদ্যোগের আহ্বান। অন্যের স্বামী, অন্যের স্ত্রী! পড়ে রইল ৫ সন্তান ও দুই পরিবার। নওগাঁয় মাদকসেবি সন্তানের প্রতি অতিষ্ঠ হয়ে বাবা নিজেই তার সন্তানকে প্রশাসনের হাতে তুলে দিলেন লালমনিরহাটে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব থানায় ঢুকে ওসির চেয়ারে বসে পড়লেন এমপি, ভিডিও ভাইরাল

কেশরহাটের সরকারি জায়গায় ঝুঁকিপূর্ণ ঘর উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক / / ১৮২ Time View
Update : শুক্রবার, ৯ মে, ২০২৫

42

নিজস্ব প্রতিবেদক :

মোহনপুরের কেশরহাটে সরকারি জায়গায় অবৈধভাবে নির্মিত ঝুঁকিপূর্ণ ঘর উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্প্রতিবার (৮ মে) বিকাল ৫ টার দিকে এ অবৈধ ঘর উচ্ছেদ করেন প্রশাসন।

এ অভিযানের নেতৃত্ব দেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোবাইদা সুলতানা, সার্বিক সহযোগিতায় ছিলেন, কেশরহাট ভূমি অফিসের ভারপ্রাপ্ত ভূমি সহকারি কর্মকর্তা মাহবুব উর রশিদ,মোহনপুর থানার এসআই আব্দুল হাইসহ থানা পুলিশের সদস্যরা।

এবিষয়ে কেশরহাট ভূমি অফিসের ভারপ্রাপ্ত ভূমি সহকারি কর্মকর্তা মাহবুব উর রশিদ বলেন,
কেশরহাট ডিগ্রী কলেজের শিক্ষক তোফায়েল মাস্টার তার পূর্বের হাটের একটি ঘরের উপর ঝুঁকিপূর্ণভাবে দশ ইঞ্চি পাকা গাথুনি দিয়ে অবৈধভাবে ঘর নির্মাণ করছিলেন। এ ঘর অপসারণের জন্য তাকে তার বারবার তাগিদ দেওয়া সত্ত্বেও তিনি নিজ উদ্যোগে ঘরটি অপসারণ করেননি। সর্বশেষ আজকে তিনি দুপুর ১২ টার মধ্যে ঘরটি অপসারণ করবেন মর্মে সহকারী কমিশনার ভূমি কে কথা দেন। কিন্তু ঘরটি অপসারণ না করে সে অবস্থাতেই রেখে দেন। পরবর্তীতে সহকারি কমিশনার ভূমি নিজে এসে ঝুঁকিপূর্ণ ঘরটি উচ্ছেদ করেন।

তিনি আরো বলের, সরকারি হাটের জায়গায় বা সরকারি খাস জমিতে যেই অবৈধভাবে দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করার চেষ্টা করবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ অভিযান পরিচালনা কালীন সময়ে সহকারী কমিশনের ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বেশ কয়েকটি দোকানে খাবারের মেয়াদ পরীক্ষা করেন এবং কোন অবস্থাতেই যাতে মেয়াদোত্তীর্ণ পণ্য বা খাবার বিক্রয় না করা হয় সে বিষয়ে দোকানদারদের কে সতর্ক করেন।


More News Of This Category
bdit.com.bd