• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম
আত্রাইয়ে এলজিইডির প্রকৌশলীর কাছে তথ্য চাওয়ায় সাংবাদিক হেনস্তার শিকার আইকন ও ইকরা ট্রাভেল এন্ড ভিসা কনসাল্টেন্স সেন্টার নামে প্রতারনা ও টর্চার ছেলের সন্ধান মিলছে রাজধানী ঢাকায়। কোনাবাড়ীতে ছাত্রদল নেতার সংবাদ সম্মেলন – ক্রয়কৃত জমি দখলে বাধাঁ ও হামলার অভিযোগ। কিশোরগঞ্জে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত : শোভাযাত্রায় জনতার ঢল। কিশোরগঞ্জে সোনালী ফসলের হাসি : বোরো ধান কাটার আনুষ্ঠানিক উদ্বোধন। কিশোরগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর বার্তা : শান্তি বজায় রাখতে সমন্বিত উদ্যোগের আহ্বান। অন্যের স্বামী, অন্যের স্ত্রী! পড়ে রইল ৫ সন্তান ও দুই পরিবার। নওগাঁয় মাদকসেবি সন্তানের প্রতি অতিষ্ঠ হয়ে বাবা নিজেই তার সন্তানকে প্রশাসনের হাতে তুলে দিলেন লালমনিরহাটে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব থানায় ঢুকে ওসির চেয়ারে বসে পড়লেন এমপি, ভিডিও ভাইরাল

শার্শায় বজ্রপাতে এক যুবকের মৃত্যু 

বেনাপোল প্রতিনিধি / / ৮৪ Time View
Update : রবিবার, ১৫ জুন, ২০২৫

38

বেনাপোল প্রতিনিধিঃ

যশোরের শার্শায় বজ্রপাতে আয়ুব হোসেন(৪২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার(১৫ জুন) বেলা ১২ টার সময় শার্শা  উপজেলার উলাশী ইউনিয়নের কন্যাদহ গ্রামের মাঠে এ ঘটনাটি ঘটে। আয়ুব হোসেন ওই গ্রামের আব্দুল কাদেরের ছেলে ও উলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদের ছোট ভাই। উপজেলা বিএনপি শ্রম বিষয়ক সম্পাদক সহিদ আলী জানান, তার ছোট ভাই বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর ক্রেন সাইটের সাধারণ শ্রমিক হিসাবে কাজ করতেন। ঘটনার দিন সে বাড়ির গরুকে ঘাস খাওয়াতে মাঠে নিয়ে গিয়েছিলেন। পরে মাঠে গরু বেঁধে রেখে ফিরে আসার সময় হঠ্যাৎ বজ্রপাতে তার মৃত্যু হয়। তার অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন, শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।


More News Of This Category
bdit.com.bd