• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম
আত্রাইয়ে এলজিইডির প্রকৌশলীর কাছে তথ্য চাওয়ায় সাংবাদিক হেনস্তার শিকার আইকন ও ইকরা ট্রাভেল এন্ড ভিসা কনসাল্টেন্স সেন্টার নামে প্রতারনা ও টর্চার ছেলের সন্ধান মিলছে রাজধানী ঢাকায়। কোনাবাড়ীতে ছাত্রদল নেতার সংবাদ সম্মেলন – ক্রয়কৃত জমি দখলে বাধাঁ ও হামলার অভিযোগ। কিশোরগঞ্জে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত : শোভাযাত্রায় জনতার ঢল। কিশোরগঞ্জে সোনালী ফসলের হাসি : বোরো ধান কাটার আনুষ্ঠানিক উদ্বোধন। কিশোরগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর বার্তা : শান্তি বজায় রাখতে সমন্বিত উদ্যোগের আহ্বান। অন্যের স্বামী, অন্যের স্ত্রী! পড়ে রইল ৫ সন্তান ও দুই পরিবার। নওগাঁয় মাদকসেবি সন্তানের প্রতি অতিষ্ঠ হয়ে বাবা নিজেই তার সন্তানকে প্রশাসনের হাতে তুলে দিলেন লালমনিরহাটে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব থানায় ঢুকে ওসির চেয়ারে বসে পড়লেন এমপি, ভিডিও ভাইরাল

নওগাঁর পত্নীতলায় একই পরিবারের দুই গৃহবধূর মৃত্যু

মোকছেদুল ইসলাম, নওগাঁ জেলা প্রতিনিধি / / ৭৮ Time View
Update : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫

35

মোকছেদুল ইসলাম, নওগাঁ জেলা প্রতিনিধি :

নওগাঁর পত্নীতলা উপজেলার রসকানাই গ্রামে একই পরিবারের দুই গৃহবধূর অকাল মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। সোমবার সকালে হঠাৎ স্ট্রোকজনিত কারণে দুই বোনের মৃত্যু হয় বলে পারিবারিক সূত্রে জানা গেছে। মৃতরা হলেন — রসকানাই গ্রামের মুজারুল ইসলামের স্ত্রী এবং তার ছোট ভাই এজাবুল ইসলামের স্ত্রী। তারা আপন দুই বোন ছিলেন। দুই ভাইয়ের ঘরে বিবাহিত এই দুই বোন হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় দু’জনই ইন্তেকাল করেন। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, কিছুদিন ধরে তারা শারীরিকভাবে অসুস্থ ছিলেন। আকস্মিক এই মৃত্যুর ঘটনায় পরিবারসহ এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। একই পরিবারের দুই গৃহবধূ এবং একইসঙ্গে আপন দুই বোনের এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকার মানুষ হতবাক ও শোকাভিভূত। সোমবার রাতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দুই বোনের মরদেহ দাফন সম্পন্ন করা হবে তাঁদের মৃত্যুতে আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের মধ্যে শোকের আবহ বিরাজ করছে।


More News Of This Category
bdit.com.bd