• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম
আত্রাইয়ে এলজিইডির প্রকৌশলীর কাছে তথ্য চাওয়ায় সাংবাদিক হেনস্তার শিকার আইকন ও ইকরা ট্রাভেল এন্ড ভিসা কনসাল্টেন্স সেন্টার নামে প্রতারনা ও টর্চার ছেলের সন্ধান মিলছে রাজধানী ঢাকায়। কোনাবাড়ীতে ছাত্রদল নেতার সংবাদ সম্মেলন – ক্রয়কৃত জমি দখলে বাধাঁ ও হামলার অভিযোগ। কিশোরগঞ্জে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত : শোভাযাত্রায় জনতার ঢল। কিশোরগঞ্জে সোনালী ফসলের হাসি : বোরো ধান কাটার আনুষ্ঠানিক উদ্বোধন। কিশোরগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর বার্তা : শান্তি বজায় রাখতে সমন্বিত উদ্যোগের আহ্বান। অন্যের স্বামী, অন্যের স্ত্রী! পড়ে রইল ৫ সন্তান ও দুই পরিবার। নওগাঁয় মাদকসেবি সন্তানের প্রতি অতিষ্ঠ হয়ে বাবা নিজেই তার সন্তানকে প্রশাসনের হাতে তুলে দিলেন লালমনিরহাটে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব থানায় ঢুকে ওসির চেয়ারে বসে পড়লেন এমপি, ভিডিও ভাইরাল

গাজীপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

কাশিমপুর (গাজীপুর) প্রতিনিধি / / ৪৩০ Time View
Update : রবিবার, ৬ জুলাই, ২০২৫

118

কাশিমপুর প্রতিনিধি :

গাজীপুরের কোনাবাড়ীতে ডোবায় গোসল করতে নেমে পানিতে ডুবে দুই মাদরাসার ছাত্রের মৃত্যু হয়েছে। রবিবার (০৬ জুলাই) সকাল ১১টার দিকে মহানগরীর কোনাবাড়ীর দেওয়ালিয়াবাড়ী দক্ষিণপাড়ার দিঘীরপাড় ঈদগা মাঠ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পুলিশ লাশ দুটি উদ্ধার করে। মারা যাওয়া দুই শিশু হলেন- রংপুর জেলার মিঠাপুকুর থানার বড় মির্জাপুর শঠিবাড়ী গ্রামের আকমলের ছেলে জুনায়েদ (১২)। সে বাবা-মার সাথে দক্ষিণ দেওয়ালিয়াবাড়ী এলাকায় ইউনুস মিয়ার বাড়িতে ভাড়া থেকে বাগানবাড়ী চার রাস্তার মোড় এলাকায় আল ইসলামিয়া ক্যাডেট মাদ্রাসায় পঞ্চম শ্রেণীতে পড়াশোনা করতো। অপরজন হলেন- সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার তাতলা গ্রামের মো. শামীমের ছেলে। সে তার বাবা-মার সাথে এনায়েতপুর মামুনের বাড়ি ভাড়া থেকে একই মাদ্রাসায় পড়াশোনা করতো। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালের দিকে তারা দুইজন ওই ডোবায় গোসল করতে নামে। সম্ভবত সাঁতার না জানায় তারা ডোবার মাঝখানে গেলে তলিয়ে যায়। বেলা ১১টার সময় ডোবার পাশেই ঈদগাহ মাঠে ফুটবল খেলছিলো ছোট্ট ছোট্ট বাচ্চারা। হঠাৎ শামীম নামে এক শিশু তাদের দুইজনের লাশ পানিতে ভাসতে দেখে চিৎকার শুরু করে। পরে আশেপাশের লোকজন এগিয়ে এসে ডোবা থেকে ওই দুই শিশুর মরদেহ উপরে উঠায়। রুবেলে নামে এক স্থানীয় বাসিন্দা বলেন, ‘ছোট্ট বাচ্চাদের চিৎকারে এগিয়ে এসে দেখি ডোবায় দুই শিশুর লাশ ভাসছে। পরে আমিসহ কয়েকজন পানিতে নেমে তাদের লাশ উপরে উঠাই।’ এর মধ্যে ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ওই দুই শিশুর পরিবারের সদস্যরা এসে তাদের সন্তানদের সনাক্ত করে। এ ঘটনায় পুরো এলাকায় চলছে শোকের মাতম। আশেপাশের আকাশ যেন ভারী হয়ে আসছে। বাকরুদ্ধ হয়ে পড়েছেন ওই দুই শিশুর পরিবারের সদস্যরা। এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম জানান, পরিবারের লিখিত আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ দাফনের আবেদন করায় ওই দুই শিশুর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


More News Of This Category
bdit.com.bd