জোবায়ের হোসেন ইফতি, বিশেষ প্রতিনিধি :
দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থি অনৈতিক কার্যকলাপের অভিযোগে গাজীপুর মহানগরের বাসন মেট্রো থানা বিএনপি’র (সাধারণ সম্পাদক) মনিরুল ইসলাম (মনির)কে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) দলের সহ দপ্তর সম্পাদক অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থি অনৈতিক কার্যকলাপের জন্য গাজীপুর মহানগরের বাসন মেট্রো থানা বিএনপির (সাধারণ-সম্পাদক) মনিরুল ইসলাম (মনির)কে বিএনপির প্রাথমিক সদস্য সহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। উল্লেখ্য, গত ১৬ এপ্রিল মনিরুল ইসলাম মনিরে’র আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ২ মিনিট ৩৮ সেকেন্ডের ভিডিওটি ভাইরাল হলে নগর জুড়ে ব্যাপক আলোচনা, সমালোচনা সৃষ্টি হয়। গাজীপুর জুড়ে সাধারণ জনগণ ও রাজনৈতিক নেতা কর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।