• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
আত্রাইয়ে এলজিইডির প্রকৌশলীর কাছে তথ্য চাওয়ায় সাংবাদিক হেনস্তার শিকার আইকন ও ইকরা ট্রাভেল এন্ড ভিসা কনসাল্টেন্স সেন্টার নামে প্রতারনা ও টর্চার ছেলের সন্ধান মিলছে রাজধানী ঢাকায়। কোনাবাড়ীতে ছাত্রদল নেতার সংবাদ সম্মেলন – ক্রয়কৃত জমি দখলে বাধাঁ ও হামলার অভিযোগ। কিশোরগঞ্জে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত : শোভাযাত্রায় জনতার ঢল। কিশোরগঞ্জে সোনালী ফসলের হাসি : বোরো ধান কাটার আনুষ্ঠানিক উদ্বোধন। কিশোরগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর বার্তা : শান্তি বজায় রাখতে সমন্বিত উদ্যোগের আহ্বান। অন্যের স্বামী, অন্যের স্ত্রী! পড়ে রইল ৫ সন্তান ও দুই পরিবার। নওগাঁয় মাদকসেবি সন্তানের প্রতি অতিষ্ঠ হয়ে বাবা নিজেই তার সন্তানকে প্রশাসনের হাতে তুলে দিলেন লালমনিরহাটে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব থানায় ঢুকে ওসির চেয়ারে বসে পড়লেন এমপি, ভিডিও ভাইরাল

গাজীপুরে শহীদ নূরে আলমের প্রথম শাহাদাত বার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার / / ৪১১ Time View
Update : সোমবার, ২১ জুলাই, ২০২৫

124

স্টাফ রিপোর্টার, গাজীপুর :

গণঅভ্যুত্থানের শহীদ ও গাজীপুর মহানগর যুবদলের বাসন থানা শাখার ১৮নং ওয়ার্ডের নেতা নূরে আলমের প্রথম শাহাদাতবার্ষিকী উপলক্ষে গাজীপুর মহানগর যুবদলের উদ্যোগে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২০ জুলাই ) আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক মোঃ সাজেদুল ইসলাম এবং সঞ্চালনা করেন মহানগর যুবদলের সদস্য সচিব মাহমুদ হাসান রাজু। স্মরণসভায় বক্তারা বলেন, শহীদ নূরে আলম গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে জীবন দিয়ে অমরত্ব লাভ করেছেন। তার আত্মত্যাগ বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক অনুপ্রেরণা হয়ে থাকবে। বক্তারা আরও বলেন, রাষ্ট্রীয় দমন-পীড়নের বিরুদ্ধে শহীদ নূরে আলমের সংগ্রাম ছিল সাহস, চেতনা ও দৃঢ়তার প্রতীক। অনুষ্ঠানে গাজীপুর মহানগর যুবদলের বিভিন্ন থানা ও ওয়ার্ড ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্মরণসভা শেষে শহীদ নূরে আলমের রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।


More News Of This Category
bdit.com.bd