• শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
কসবায় সাংবাদিক দ্বীন ইসলাম হত্যার খুনিরা ধরা-ছোঁয়ার বাহিরে প্রশাসনের হস্তক্ষেপ কামনা গাজীপুরে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা বাসন মেট্রো থানা প্রেসক্লাবে’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভৈরবে প্রায় ২ কোটি টাকা সহ ২ স্বর্ণকারকে নিয়ে ‘রহস্যজনক’ লঙ্কাকাণ্ড : আটক ২১ ঘণ্টা, অতঃপর মুক্তি মরহুম কামাল উদ্দিনকে মিরসরাই উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দল শেষ বিদায়ের গভীর শ্রদ্ধা চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম উদ্বোধন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমানের সাথে সাংবাদিকদের মতবিনিময় ও ইফতার আসাদিয়া চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত চাঁপাইনবাগঞ্জ সোনামসজিদ স্থলবন্দর সীমান্তে জ্বালানি তেল পাঁচার রোধে বিজিবি’র চেকপোস্ট চাঁপাইনবাবগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল।

গাজীপুরে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা

নিজস্ব প্রতিবেদক / / ১৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

23

নিজস্ব প্রতিবেদক :

মাদক ও অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় গাজীপুরের কালিয়াকৈরে এক সাংবাদিক ও তাঁর পরিবারের সদস্যদের ওপর বর্বরোচিত হামলা চালিয়েছে স্থানীয় এক রাজনৈতিক নেতার অনুসারীরা। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া বেগমপুর কলেজ গেট বাজার এলাকায় এই হামলার ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়েছেন দৈনিক কালবেলা পত্রিকার কোনাবাড়ী প্রতিনিধি মো. মানিক ও তাঁর পরিবারের সদস্যরা। এ ঘটনায় গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও স্থানীয় সাবেক মেম্বার রিয়াজ মাহমুদ তালুকদার ওরফে রিয়াজ মেম্বারসহ তাঁর সহযোগীদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
ভুক্তভোগী সাংবাদিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার (২৩ মার্চ) কালিয়াকৈর উপজেলার মৌচাকের বরাব দক্ষিণপাড়া এলাকায় মাদক ও অসামাজিক কর্মকাণ্ড নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেন সাংবাদিক মানিক। এতে ক্ষিপ্ত হয়ে পরদিন পেশাগত দায়িত্ব পালনের সময় রিয়াজ মাহমুদ তালুকদারের নেতৃত্বে একদল সশন্ত্র সন্ত্রাসী তাঁর গতি রোধ করে। অভিযোগ উঠেছে, রিয়াজ মেম্বার, তাঁর ছেলে রাশেদ তালুকদারসহ রিনা বেগম, মো. রকি, মো. সবুজ হোসেন ও মো. বেলাল উদ্দিন লোহার রড ও দেশীয় অস্ত্র নিয়ে মানিকের ওপর ঝাঁপিয়ে পড়ে। হামলায় মানিকের ডান হাতের একটি আঙুল ভেঙে যায়। এ সময় বাবার ওপর আক্রমণ ঠেকাতে তাঁর ৯ বছর বয়সী শিশুকন্যা এগিয়ে এলে তাকেও নির্মমভাবে মারধর করা হয় বলে জানা গেছে। হামলার খবর পেয়ে মানিকের স্ত্রী কাকলি ও চাচাতো ভাই রাসেল ঘটনাস্থলে পৌঁছে প্রতিবাদ জানালে তাঁদের ওপরও পুনরায় হামলা চালানো হয়। এতে রাসেল গুরুতর জখম হন। ভুক্তভোগীদের দাবি, হামলার সময় সন্ত্রাসীরা মানিকের সঙ্গে থাকা দুটি মোবাইল ফোন, পরিচয়পত্র, মানিব্যাগ ও নগদ প্রায় ২৭ হাজার টাকা ছিনিয়ে নেয়। এছাড়া তাঁর স্ত্রীর গলার স্বর্ণালংকারও লুট করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন, যেখানে বর্তমানে তাঁরা চিকিৎসাধীন রয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার সময় অভিযুক্তরা চিৎকার করে বলছিল যে ভবিষ্যতে আর কোনো সংবাদ প্রকাশ করলে মানিককে আরও ভয়াবহ পরিণতির শিকার হতে হবে। স্থানীয়দের অভিযোগ, রিয়াজ মাহমুদ তালুকদার রাজনৈতিক প্রভাব খাটিয়ে মৌচাক ইউনিয়নের বরাব গ্রামে দীর্ঘদিন ধরে মাদক, সন্ত্রাস ও অসামাজিক কার্যকলাপের নেতৃত্ব দিয়ে আসছেন। তাঁর ভয়ে এলাকার সাধারণ মানুষ মুখ খুলতে সাহস পায় না এবং প্রায়ই স্থানীয়রা তাঁর ষড়যন্ত্রের শিকার হন। এই ন্যাক্কারজনক ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে এবং স্থানীয় বাসিন্দারা অবিলম্বে রিয়াজ মেম্বারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। আক্রান্ত সাংবাদিক মো. মানিক বলেন, সমাজের অসঙ্গতি ও অপরাধ তুলে ধরাই একজন সংবাদকর্মীর কাজ। সেই নৈতিক দায়িত্ব পালন করতে গিয়ে আজ আমি ও আমার পরিবার চরম লাঞ্ছনার শিকার হয়েছি। আমি প্রশাসনের কাছে এই পরিকল্পিত হামলার সুষ্ঠু বিচার চাই। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন জানান, তিনি বর্তমানে ছুটিতে থাকলেও বিষয়টি সম্পর্কে অবগত হয়েছেন। জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।


More News Of This Category
bdit.com.bd