• শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম
নওগাঁয় মাদকসেবি সন্তানের প্রতি অতিষ্ঠ হয়ে বাবা নিজেই তার সন্তানকে প্রশাসনের হাতে তুলে দিলেন লালমনিরহাটে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব থানায় ঢুকে ওসির চেয়ারে বসে পড়লেন এমপি, ভিডিও ভাইরাল লালমনিরহাটের বুড়িমারীতে পাথরের ট্রাকে মিলল পরিত্যক্ত মর্টারসেল আত্রাইয়ে সিগারেট কেনার টাকা না পেয়ে মা ও ছেলেকে পিটিয়ে জখম বাংলা নববর্ষ উদযাপনে প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত রাজধানীতে গ্রেফতার সাবেক এমপি সফুরা বেগম রুমী ফাগুনের রঙে আগামীর স্বপ্নিল আবাহন : কিশোরগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ে বসন্ত উৎসব ও প্রাণের মেলা গাজীপুরে জমির ‘ওয়ারিশ’ দাবির আড়ালে চাঁদাবাজির অভিযোগ আত্রাইয়ে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে এক পুলিশ সদস্যে দুই পা বিচ্ছিন্ন

নওগাঁয় মাদকসেবি সন্তানের প্রতি অতিষ্ঠ হয়ে বাবা নিজেই তার সন্তানকে প্রশাসনের হাতে তুলে দিলেন

উজ্জ্বল কুমার সরকার, নওগাঁ প্রতিনিধি / / ৩৭ Time View
Update : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

61

উজ্জ্বল কুমার সরকার, নওগাঁ :

নওগাঁয় মাদকসেবি সন্তানের প্রতি অতিষ্ট হয়ে বাবা নিজেই তার সন্তানকে ভ্রাম্যমান আদালতে তুলে দিলেন। বৃহস্পতিবার ৯ এপ্রিল নওগাঁর পোরশা উপজেলার নোনাহার পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পারভেজ (৩৪) নামে ঐ যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫শ’ টাকা অর্থদন্ড প্রদান করেন। জানাগেছে, নোনাহার পশ্চিমপাড়া গ্রামের মাহমুদুল নবীর ছেলে পারভেজ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাঝে মাঝে তিনি অবৈধ মাদক সেবন করে পরিবারের লোকজন সহ স্থানীয়দের সাথে উশৃংখল আচরণ করেন এবং শান্তি শৃংখলা বিনষ্ট করেন। বৃহস্পতিবার দুপুরে বিষয়টি তার বাবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করলে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌছান উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম। সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী পারেভজকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫শত টাকা অর্থদন্ড রায় প্রদান করেন। পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম বলেন, নেশাগ্রস্থ পারভেজ এর অত্যাচারে অতিষ্ঠ হয়ে তার বাবা ছেলে পারভেজকে ভ্রাম্যমান আদালতে সোর্পদ করেন। এসময় ছেলে আদালতের কাছে নিজের দোষ স্বীকার করায় তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও দন্ডবিধি অনুযায়ী ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫শত টাকা অর্থদন্ড রায় দেওয়া হয়। রায় প্রদানের পর দন্ডিত পারভেজকে নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।


More News Of This Category
bdit.com.bd