• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম
ত্রাণ মন্ত্রীর ডিও লেটারের বিরুদ্ধে এবার প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখলেন, জেলা বিএনপি’র আহবায়ক রমেক হাসপাতালে বছরে ১২০০ স্তন ক্যান্সার রোগীর অস্ত্রোপচার নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে (৫০০+৯০) লিটার চোলাই মদ সহ ৩ জন গ্রেফতার গাজীপুরে ভূমি সেটেলম্যান্ট অফিসে বিএনপি নেতার দুই সাংবাদিকে মারধরের অভিযোগ নেত্রকোণায় সাংবাদিককে গুলি করে হত্যা ২০ লাখ টাকা চাঁদাবাজির মামলায় নওগাঁর আত্রাইয়ের আলোচিত সিফাত মাহমুদ জেল হাজতে গাজীপুরে সাংবাদিকের উপর হামলা, হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন বাসা লুটপাট ভাঙচুর ও চুরির অভিযোগ গাজীপুরে সহকারী সেটেলমেন্ট অফিসার মাহবুবুর রহমানের বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ (পর্ব১) কালিয়াকৈরে নারী আইনজীবী ও শিশুকন্যাকে মারধর, হত্যাচেষ্টার অভিযোগ বাসনের যাযর এলাকায় চোরাই তেলের ব্যবসার অভিযোগ, মোরসালিনকে ঘিরে নানা প্রশ্ন?

গাজীপুর সাইনবোর্ডে নীল চান খানের বিরুদ্ধে মিথ্যা মামলা ও অভিযোগের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন।

বেলাল হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার / / ৩৪১ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

485

বেলাল হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার :

গাজীপুর মহানগর সাইনবোর্ড খাইলকৈর এলাকায় মিথ্যা মামলা ও ষড়যন্ত্র মূলক অভিযোগের প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী। বুধবার বিকেলে পাঁচটায় অনুষ্ঠিত এই মানববন্ধনে ভুক্তভোগী নীল চান খান নিজেই তার বিরুদ্ধে অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেন। তিনি বলেন, এলাকায় আমি সম্মানিত ব্যক্তি, আমি একজন ধার্মিক ব্যক্তি, আমি হজ্ব করে এসেছি , এলাকার সবাই আমাকে সম্মান করে। এলাকার সবার সুখে দুঃখে তাদের পাশে আমি থাকি, আমাকে অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত ও এলাকার মানুষের কাছে হেয় প্রতিপন্ন করার জন্য এক লোক পিছন থেকে ইন্ধন দিচ্ছে। আমরা সরেজমিনে এলাকার মানুষ থেকে জানতে পাই, আওয়ামী লীগের সাবেক এক সদস্য সচিব জামিনে মুক্তি পেয়ে নীল চান খানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এলাকাবাসী মানববন্ধনে দাবি করেন, নীল চান খানের বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন, তারা এ মামলা সুষ্ঠু তদন্তের মাধ্যমে কিন্তু শিখে শাস্তি ও নীল চান খানের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রত্যাহারের জন্য বলেন। এলাকাবাসীর প্রতিক্রিয়া:- মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে স্থানীয় বাসিন্দা হাবিবুর রহমান বলেন, নীল চান ভাই আমাদের এলাকার একজন সজ্জন ব্যক্তি। আমরা দীর্ঘদিন ধরে তাকে চিনি। তার মতো মানুষের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা বিশ্বাসযোগ্য নয়। এটি পরিকল্পিত ষড়যন্ত্র। অপর বক্তা জাহিদুল ইসলাম তার ছেলে বলেন, আমার বাবা একজন নিরীহ মানুষ সামাজিক ভাবে হেয়প্রতিপন্ন করতে এই মিথ্যা মামলা সাজানো হয়েছে। আমরা এলাকাবাসী সহ সকলে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অবিলম্বে এই মামলা প্রত্যাহার না হলে আমরা বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হব। একজন নারী আফরোজ তার বক্তব্যে বলেন, আমরা এলাকার নারীরা নীল চান ভাইকে একজন ভালো মানুষ হিসেবেই জানি। তার বিরুদ্ধে আনীত অভিযোগ প্রত্যাহার করে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনতে হবে। স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি নুরুল ইসলাম নামের এক ব্যক্তি নীল চান খানের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের বিষয়বস্তু সম্পর্কে এলাকাবাসীর মধ্যে ধোঁয়াশা রয়েছে। নীল চান খানের দাবি, জমি সংক্রান্ত বিরোধ ও পূর্ব শত্রুতার জের ধরে তাকে ফাঁসানোর চেষ্টা চলছে। মানববন্ধন শেষে এলাকাবাসী সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টির দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানান। এ বিষয়ে অভিযোগকারী নুরুল ইসলামের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


More News Of This Category
bdit.com.bd