• বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুর মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন জিএমপি কমিশনার গাজীপুরের বাসনে ধর্ষণ মামলার আসামি সিয়ামকে খুঁজছে পুলিশ, গ্রেপ্তারে অভিযান অব্যাহত কৃষকলীগ নেতাকে আটকের পর টাকা নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ এসআই কামরুল হাসানের বিরুদ্ধে গাজীপুরে আমবাগ এলাকায় জুমার নামাজ শেষে আ.লীগ নেতা আনোয়ার পারভেজ আটক আত্রাইয়ে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী আতিকুর গ্রেফতার আসামির দায়ের কোপে রক্তক্ত দুই পুলিশ কর্মকর্তা কিশোরগঞ্জের জেলা প্রশাসকের তাড়াইল উপজেলা পরিদর্শন, নানা সেবামূলক কাজের উদ্বোধন ও বিতরণ গাজীপুরে নিষিদ্ধ যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি : এদায় নেবে কে? গাজীপুরে পুলিশ বক্সে ঢুকে স্টার নিউজ সাংবাদিকের ওপর অতর্কিত হামলা টুরিস্টদের রাতভর অপেক্ষা, যোগাযোগ বিচ্ছিন্নতা ও ক্ষোভ: প্রশ্নের মুখে কোনাবাড়ীর ‘চিল টুরিজম’

গাজীপুর মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন জিএমপি কমিশনার

মোঃ সাজজাকুল ইসলাম রাজ্জাক / / ১৯ Time View
Update : বুধবার, ৮ জুলাই, ২০২৬

46

মোঃ সাজজাকুল ইসলাম রাজ্জাক :

৭ জুলাই, ২০২৬ ​গাজীপুর মহানগরীর সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন এবং গণমাধ্যমে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার ইশরাক হোসেন। মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে জিএমপি সদর দপ্তরে আয়োজিত এই সভায় মহানগরীর অপরাধ নিয়ন্ত্রণ, যানজট নিরসন এবং সাম্প্রতিক সময়ে আলোচিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। ​সভায় জিএমপি কমিশনার ইশরাক হোসেন বলেন, “গাজীপুর একটি শিল্পঘন ও জনবহুল এলাকা। এখানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বদা তৎপর। তবে যেকোনো সফলতার পেছনে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা চাই, পুলিশ ও সাংবাদিক একে অপরের পরিপূরক হিসেবে কাজ করে মহানগরীকে একটি নিরাপদ শহরে পরিণত করবে। “​তিনি আরও বলেন, “সাম্প্রতিক সময়ে যে বিষয়গুলো নিয়ে গণমাধ্যমে আলোচনা চলছে, সেগুলো আমরা গুরুত্বের সাথে দেখছি। পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং অপরাধ নির্মূলে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। যেকোনো অপরাধের তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার জন্য তিনি উপস্থিত সাংবাদিকদের প্রতি আহ্বান জানান। “​মতবিনিময় সভায় সাংবাদিকরা মহানগরীর মাদক ব্যবসা, যানজট, চুরি-ছিনতাই হানিট্যাব রোধ এবং পুলিশের সেবার মান নিয়ে বিভিন্ন মতামত ও প্রস্তাবনা তুলে ধরেন। কমিশনার তাদের প্রতিটি বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। ​সভায় জিএমপি’র ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


More News Of This Category
bdit.com.bd