দৈনিক সময়ের ডাক নিউজ ডেস্ক :-
সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সোহেল এর বিরুদ্ধে চাঁদাবাজি ও ব্ল্যাকমেইল অভিযোগ’ শিরোনামের সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত।
প্রথমত, আমার বিরুদ্ধে দৈনিক সময়ের ডাক পত্রিকা ও অনলাইন ওয়েবসাইটে চাঁদাবাজি ও ব্ল্যাকমেইল অভিযোগ নিউজ হয়েছিল এটা সম্পূর্ণ মিথ্যা নিউজ পাবলিশ হয়েছিলো। একটি কুচক্রী মহল আমার নামে কিছু ভুয়া তত্ত্ব দিয়ে এ ধরনের নিউজ করেছিলো। যে অভিযোগ আনা হয়েছে, তা পুরোপুরি ভিত্তিহীন। আমার নামে অনলাইন ও প্রিন্ট পত্রিকায় যে অভিযোগ করা হয়েছে, সেটিও অসত্য। ব্যাবসায়ী ক্ষেত্রে টাকা পয়সা নিয়ে ঝামেলা থাকে এতে ক্ষিপ্ত হয়ে কিছু ব্যক্তি উদ্দেশ্যমূলকভাবে আমার বিরুদ্ধে এই মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। আমি স্পষ্ট করে বলতে চাই, যারা আমার নামে ষড়যন্ত্রমূলক ও মিথ্যা-বানোয়াট ভিত্তিহীন অভিযোগ দিয়েছেন, যার সত্যতা তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে বলে আমি আশা করি। আমি সংশ্লিষ্ট সকল গণমাধ্যমকে অনুরোধ করছি, বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে কোনো সংবাদ প্রচার না করার জন্য এবং সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা তুলে ধরার জন্য। আমি সোহেল, দৈনিক সময়ের ডাক প্রিন্ট পত্রিকা সহ অনলাইন সাংবাদিক ভাইদের অনুরোধ জানাই, এ বিষয়ে নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত সত্য প্রকাশ করুক।