• সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুর সাংবাদিক এর ওপর সন্ত্রাসী হামলা, জড়িতদের গ্রেপ্তারের দাবিতে ক্ষোভ প্রকাশিত সংবাদের প্রতিবাদ গাজীপুরে জলাবদ্ধতায় স্থবির জনজীবন, পশ্চিম কলমেশ্বরে পানিবন্দি হাজারো পরিবার দেড় শতকের ইতিহাস কাঁদে বাউন্ডারির ওপারে : সতাল মহাশ্মশানের ঐতিহ্যবাহী মাঠ ও জমি দখলের অভিযোগ, এলাকায় ক্ষোভ উপজেলা খাদ্য গুদামে ধান সংগ্রহ কার্যক্রমে ব্যাপক অনিয়ম গাজীপুর মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন জিএমপি কমিশনার গাজীপুরের বাসনে ধর্ষণ মামলার আসামি সিয়ামকে খুঁজছে পুলিশ, গ্রেপ্তারে অভিযান অব্যাহত কৃষকলীগ নেতাকে আটকের পর টাকা নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ এসআই কামরুল হাসানের বিরুদ্ধে গাজীপুরে আমবাগ এলাকায় জুমার নামাজ শেষে আ.লীগ নেতা আনোয়ার পারভেজ আটক আত্রাইয়ে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী আতিকুর গ্রেফতার

গাজীপুর সাংবাদিক এর ওপর সন্ত্রাসী হামলা, জড়িতদের গ্রেপ্তারের দাবিতে ক্ষোভ

গাজীপুর প্রতিনিধি / / ২৩ Time View
Update : রবিবার, ১২ জুলাই, ২০২৬

47

গাজীপুর প্রতিনিধি :

গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও সাংবাদিক নেতা এম কাজল খানের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। ১১ জুলাই শনিবার রাত পৌনে ১২টার দিকে গাজীপুর মহানগরীর চৌধুরী বাড়ি এলাকার শোভন চৌধুরী মার্কেটে অবস্থিত গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে প্রবেশের সময় এ হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে। এম কাজল খান অভিযোগ করেন, শোভন চৌধুরী মার্কেটের স্বত্বাধিকারী আলহাজ হাফিজ উদ্দিন চৌধুরীর নির্দেশে একদল ব্যক্তি পূর্বপরিকল্পিতভাবে তার ওপর হামলা চালায়। তিনি আরও দাবি করেন, হামলায় অংশ নেওয়া ব্যক্তিদের মধ্যে নয়ন নামে একজনসহ কয়েকজন ছিলেন, যাদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তার ভাষ্য, দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ডের প্রতিবাদ করায় তার ওপর এই হামলা চালানো হয়েছে। হামলার পর এম কাজল খান বাসন মেট্রো থানায় গেলে, অভিযোগ অনুযায়ী, থানার অফিসার ইনচার্জ মো. হারুন অর রশিদ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠান। পুলিশের উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা পালিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে বাসন মেট্রো থানার অফিসার ইনচার্জ মো. হারুন অর রশিদ জানান, হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে বলে তিনি জানান। এ দিকে গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত, ভয়ভীতি ও হামলামুক্ত পরিবেশে স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনের সুযোগ নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপ কামনা করা হয়। সাংবাদিকদের মতে, গণমাধ্যম কর্মীদের ওপর হামলা ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ। তাই এ ধরনের ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ জরুরী।


More News Of This Category
bdit.com.bd