• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুর মহানগরীর ১৮ নং ওয়ার্ডে দুই দিন পরপর মিটারের তার চুরি, আতঙ্কে এলাকাবাসী গাজীপুরে হত্যার উদ্দেশ্যে মব সৃষ্টির চেষ্টা–অল্পের জন্য প্রাণে বাঁচলেন সাংবাদিক ‎সাংবাদিকের ওপর হামলা ও মোবাইল ছিনতাইয়ের চেষ্টার অভিযোগ গাজীপুর বাসনে প্রকাশ্যে মাদক বিক্রির অভিযোগ, তদন্তের দাবি স্থানীয়দের গাজীপুরে গাঁজা সেবনে বাধা দেওয়ায় ৮ম শ্রেণির ছাত্রের ওপর কিশোর গ্যাংয়ের হামলা, থানায় লিখিত অভিযোগ বাংলাদেশ প্রেস-ক্লাব গাজীপুর মহানগর শাখার সাংগঠনিক উন্নয়ন সভা ও সাংবিধানিক প্রশিক্ষণ এবং গ্রীষ্মকালীন ফল উৎসব অনুষ্ঠিত কাশিমপুর মহিলা কারাগারের ৭ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত গাজীপুর সাংবাদিক এর ওপর সন্ত্রাসী হামলা, জড়িতদের গ্রেপ্তারের দাবিতে ক্ষোভ প্রকাশিত সংবাদের প্রতিবাদ গাজীপুরে জলাবদ্ধতায় স্থবির জনজীবন, পশ্চিম কলমেশ্বরে পানিবন্দি হাজারো পরিবার

গাজীপুরে হত্যার উদ্দেশ্যে মব সৃষ্টির চেষ্টা–অল্পের জন্য প্রাণে বাঁচলেন সাংবাদিক

গাজীপুর প্রতিনিধি / / ৩০ Time View
Update : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

34

গাজীপুর প্রতিনিধি :

গাজীপুরে হত্যার উদ্দেশ্যে মব সৃষ্টির চেষ্টা–অল্পের জন্য প্রাণে বাঁচলেন বাসন মেট্রো থানা প্রেসক্লাবের সভাপতি সাজ্জাকুল ইসলাম রাজ্জাক। এমন ঘটনায় সাংবাদিক সমাজ ও এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।গত ০১/০৮/২০২৬ ইং রোজ শনিবার সকাল ৬.০০ ঘটিকায় চাঁদাবাজ,ছিনতাই ও মাদকের সাথে জড়িত মোঃ বিল্লালের বিরুদ্ধে এমন নেককারজনক ঘটনার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী সাংবাদিক সাজ্জাকুল ইসলাম রাজ্জাক কান্না জড়িত কন্ঠে বলেন শনিবার সকাল বেলা হাঁটতে বের হলে ১৬ নং ওয়ার্ডের পালেরপাড়া আক্তার মার্কেটে চাঁদাবাজ,মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী বিল্লালের সাথে দেখা হয়। সে অকারনে তার মাদক ব্যবসার কথা বলতে শুরু করে। তার কথা বলার এক পর্যায়ে আমি তার কথা শুনতে অস্বীকৃতি জানালে সে হঠাৎ আমার মোবাইল ছিনিয়ে নেয় ও আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং বলে তুই আমার সকল কথা ও ঘটনা ভিডিও করলি কেন?ভিডিও ডিলেট কর । বাস্তবে আমি কোন ভিডিও করি নাই মর্মে তাকে বারবার বোঝানোর চেষ্টা করি। কিন্তু আমার কোন কথাই সে শুনতে রাজি নয় বরং তার কাছে থাকা স্টিলের বড় লাইট দিয়ে আমার মাথায় আঘাতের চেষ্টা করে। পূর্ব পরিকল্পিতভাবে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করায় কথা কাটাকাটি ও ধস্তাধস্তির এক পর্যায়ে এলাকার লোকজন উপস্থিত হলে আমি প্রাণে বেঁচে যাই। ঘটনার পরবর্তীতে বাসন থানায় তার বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করি। তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করায় আমার বাড়ির সামনে গিয়ে সে আমাকে যেখানেই পাবে সেখানেই হত্যা করবে বলে হুমকি দিয়েছে। হুমকি পরবর্তীতে সাংবাদিক থানায় একটি সাধারণ ডায়েরি করেন। মাদক ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য বাসন মেট্রো থানায় তার বিরুদ্ধে একাধিক সাধারণ ডায়েরি,অভিযোগ ও এজাহার রয়েছে বলে জানা গিয়েছে। প্রশাসনের নজর এড়িয়ে ও প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এখনো বুক ফুলিয়ে ঘোরাফেরা করায় এলাকায় জনগণের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়েছে। কোন্ প্রভাবশালীর ছাত্রছায় এমন কর্মকান্ড এলাকায় হয়,তা জানতে চায় জনগণ ও তার ক্ষমতার উৎস কোথায় জানতে চায় সাংবাদিক সমাজ। গাজীপুরে আলোচিত তুহিন হত্যা মামলা শেষ হতে না হতেই আবারো কি জীবন যাবে ন্যায় সঙ্গত প্রতিবাদী সাংবাদিক সাজ্জাকুল ইসলাম রাজ্জাকের? অবিলম্বে এই মাদক, ছিনতাই ও চাঁদাবাজ বিল্লাল কে দ্রুত আইনের আওতায় এনে সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার সুনিশ্চিত করতে সাংবাদিক সমাজের আহ্বান। ঘটনার দুই দিন পেরিয়ে গেলেও বাসন মেট্রো থানার পুলিশ খুঁজে পায়নি তাকে। পুলিশের এমন ধীরগতির পদক্ষেপ সাংবাদিক তুহিনের মত নির্মমভাবে হত্যাযজ্ঞের মধ্য দিয়ে নিভে যেতে পারে গাজীপুরের আরেক সাংবাদিকের জীবন প্রদীপ। ৫-ই আগস্ট ২০২৪ এর পূর্বে আওয়ামী লীগের ক্যাডার হিসেবে পরিচিত বিল্লাল কে দ্রুত গ্রেফতার না করলে এলাকায় বিএনপি’র ভাবমূর্তি খুন্যসহ জনগণের আতঙ্ক গ্রাস করছে। অবিলম্বে এই কুখ্যাত সন্ত্রাসীকে গ্রেপ্তারের জোর দাবী জানিয়েছেন গাজীপুরের সাংবাদিক সমাজ।


More News Of This Category
bdit.com.bd