• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুর মহানগরীর ১৮ নং ওয়ার্ডে দুই দিন পরপর মিটারের তার চুরি, আতঙ্কে এলাকাবাসী গাজীপুরে হত্যার উদ্দেশ্যে মব সৃষ্টির চেষ্টা–অল্পের জন্য প্রাণে বাঁচলেন সাংবাদিক ‎সাংবাদিকের ওপর হামলা ও মোবাইল ছিনতাইয়ের চেষ্টার অভিযোগ গাজীপুর বাসনে প্রকাশ্যে মাদক বিক্রির অভিযোগ, তদন্তের দাবি স্থানীয়দের গাজীপুরে গাঁজা সেবনে বাধা দেওয়ায় ৮ম শ্রেণির ছাত্রের ওপর কিশোর গ্যাংয়ের হামলা, থানায় লিখিত অভিযোগ বাংলাদেশ প্রেস-ক্লাব গাজীপুর মহানগর শাখার সাংগঠনিক উন্নয়ন সভা ও সাংবিধানিক প্রশিক্ষণ এবং গ্রীষ্মকালীন ফল উৎসব অনুষ্ঠিত কাশিমপুর মহিলা কারাগারের ৭ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত গাজীপুর সাংবাদিক এর ওপর সন্ত্রাসী হামলা, জড়িতদের গ্রেপ্তারের দাবিতে ক্ষোভ প্রকাশিত সংবাদের প্রতিবাদ গাজীপুরে জলাবদ্ধতায় স্থবির জনজীবন, পশ্চিম কলমেশ্বরে পানিবন্দি হাজারো পরিবার

গাজীপুর মহানগরীর ১৮ নং ওয়ার্ডে দুই দিন পরপর মিটারের তার চুরি, আতঙ্কে এলাকাবাসী

রোকসানা কাজল, নলজানি গাজীপুর / / ১৪ Time View
Update : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

17

রোকসানা কাজল, নলজানি গাজীপুর :

গাজীপুর মহানগরীর ১৮ নম্বর ওয়ার্ডে মামুন ভাইয়ের বাসায় দুই দিন পরপর বিদ্যুতের মিটারের তার চুরির ঘটনা ঘটেছে। অজ্ঞাতনামা দুর্বৃত্তরা রাতের আঁধারে এই চুরি সংঘটিত করে বলে ধারণা করা হচ্ছে। পরপর এমন ঘটনায় পরিবারের সদস্যদের পাশাপাশি এলাকাবাসীর মধ্যেও উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভুক্তভোগী জানান, প্রথমবার তার চুরির পর নতুন তার সংযোগ দেওয়া হলেও মাত্র দুই দিনের ব্যবধানে আবারও একইভাবে মিটারের তার কেটে নিয়ে যায় দুর্বৃত্তরা। এতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পরিবারের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয় এবং আর্থিক ক্ষতিরও সম্মুখীন হতে হয়। এলাকাবাসীর দাবি, সম্প্রতি এলাকায় চুরি বেড়ে যাওয়ায় রাতের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা জরুরি। তারা দ্রুত ঘটনার তদন্ত করে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার জন্য প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন। স্থানীয়দের আশা, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের চুরির ঘটনা আর না ঘটে।


More News Of This Category
bdit.com.bd