• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নাগরী ইউনিয়ন পরিষদের উদ্যোগে বিভিন্ন জাতের চারা গাছ বিতরন গাজীপুরে ডেকে নিয়ে যুবককে এলোপাতাড়ি মারধরের অভিযোগ, ধারালো অস্ত্রের আঘাতে আহত গাজীপুরে কয়ের উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন হাফিজুল ইসলাম বুলবুল গাজীপুরে ব্যবসায়ীকে কৃষক দল কর্মীর হুমকির অভিযোগ, কেটে দেওয়া হলো ইন্টারনেটের কেব্‌ল বিয়ের সাজে গাড়িতে কনে, পথ আটকে ছিনতাই! হোসেনপুরে ফিল্মি কায়দায় বরযাত্রীতে হামলা শান্তি ও অগ্রযাত্রার নবসংকল্প, কিশোরগঞ্জের জননিরাপত্তা ও নদী-হাওরের উন্নয়নে মতবিনিময়ে প্রতিশ্রুতির সুর প্রতিধ্বনি কোনাবাড়ীতে আগামীকাল ৭ ঘন্টা বিদ্যুৎ থাকবে না গাজীপুরে সাংবাদিক শরীফ ওমর টুটুলের ওপর হামলা ও সাইবার অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিকদের ক্ষোভ দুর্ঘটনা দেখতে সড়ক পার হতে যাওয়া এক বৃদ্ধের প্রাণ গেল গাড়ি চাপায়, ক্ষোভে ফুঁসছে বাহাদিয়া গাজীপুরে সাংবাদিকদের আটকে হেনস্তা অভিযোগ, বিএনপি’র কথিত নেতা মাসুদ রানাকে ঘিরে বির্তক

প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নাগরী ইউনিয়ন পরিষদের উদ্যোগে বিভিন্ন জাতের চারা গাছ বিতরন

সুব্রত চন্দ্র দাস, গাজীপুর প্রতিনিধি / / ২৭ Time View
Update : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

50

সুব্রত চন্দ্র দাস, গাজীপুর প্রতিনিধি :

মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এবং গাজীপুর ০৫ আসনের সংসদ সদস্য জননেতা একেএম ফজলুল হক মিলন এমপির নির্দেশনায় কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়ন পরিষদের উদ্যোগে বিভিন্ন জাতের চারা গাছ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার ০৯/০৯/২০২৬ ইং তারিখে সেন্ট নিকোলাস স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে নাগরী ইউনিয়ন পরিষদের উদ্যোগে চারা গাছ বিতরণ কর্মসূচি অনুষ্ঠানে নাগরী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান কোহিনুর বেগম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম এবং উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরী ইউনিয়ন বিএনপি’র সম্মানিত সভাপতি ও নাগরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রহিম সরকার । আরো উপস্থিত ছিলেন সেন্ট নিকোলাস স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, ছাত্র-ছাত্রীবৃন্দ সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে এ ধরনের বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত থাকবে। একই সঙ্গে সবাইকে বেশি বেশি গাছ লাগানো ও পরিচর্যার আহ্বান জানানো হয়।


More News Of This Category
bdit.com.bd