টঙ্গী প্রতিনিধি :
গাজীপুরের টঙ্গীতে চাঁদাবাজির মামলায় রাতুল সিকদার অমি নামে বহিষ্কৃত এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাতুল সিকদার অমি গাজীপুর মহানগর ছাত্রদলের ৫১ নম্বর ওয়ার্ডের সভাপতি ছিলেন। সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে তাকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়। এ ঘটনায় তাকে নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমেও প্রতিবেদন প্রকাশিত হয়। এরই মধ্যে টঙ্গী এলাকায় চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলায় তার নাম আসায় পুলিশ তাকে গ্রেপ্তার করে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, অমি ও তার সহযোগীদের বিরুদ্ধে বিভিন্ন ব্যক্তি ও ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা দাবির অভিযোগ রয়েছে। এ সব অভিযোগের পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে মামলা করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।