• শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম
ত্রাণ মন্ত্রীর ডিও লেটারের বিরুদ্ধে এবার প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখলেন, জেলা বিএনপি’র আহবায়ক রমেক হাসপাতালে বছরে ১২০০ স্তন ক্যান্সার রোগীর অস্ত্রোপচার নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে (৫০০+৯০) লিটার চোলাই মদ সহ ৩ জন গ্রেফতার গাজীপুরে ভূমি সেটেলম্যান্ট অফিসে বিএনপি নেতার দুই সাংবাদিকে মারধরের অভিযোগ নেত্রকোণায় সাংবাদিককে গুলি করে হত্যা ২০ লাখ টাকা চাঁদাবাজির মামলায় নওগাঁর আত্রাইয়ের আলোচিত সিফাত মাহমুদ জেল হাজতে গাজীপুরে সাংবাদিকের উপর হামলা, হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন বাসা লুটপাট ভাঙচুর ও চুরির অভিযোগ গাজীপুরে সহকারী সেটেলমেন্ট অফিসার মাহবুবুর রহমানের বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ (পর্ব১) কালিয়াকৈরে নারী আইনজীবী ও শিশুকন্যাকে মারধর, হত্যাচেষ্টার অভিযোগ বাসনের যাযর এলাকায় চোরাই তেলের ব্যবসার অভিযোগ, মোরসালিনকে ঘিরে নানা প্রশ্ন?

নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে (৫০০+৯০) লিটার চোলাই মদ সহ ৩ জন গ্রেফতার

Reporter Name / ১৫ Time View
Update : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

17

উজ্জ্বল কুমার, নওগাঁ জেলা প্রতিনিধি :

পুলিশ সুপার নওগাঁ নির্দেশনায় দুর্গা পূজাকে সামনে রেখে দেশীয় তৈরি মদ নিয়ন্ত্রণে পত্নীতলায় মাদক বিরোধী অভিযান : ৫০০ (পাঁচশত) লিটার চোলাই মদ তৈরির উপকরণ ওয়াশ এবং ৯০ (নব্বই) লিটার চোলাই মদ উদ্ধার সহ ৩ জন গ্রেফতার। ১৫ অক্টোবর/২০২৬ বৃহস্পতিবার গভীর রাতে অতিরিক্ত পুলিশ সুপার, পত্নীতলা সার্কেল জনাব শরিফুল ইসলাম এবং অফিসার ইনচার্জ, পত্নীতলা থানা এ নেতৃত্বে চোলাই মদের আস্তানায় বড় ধরনের অভিযান চালানো হয়। অভিযানে পত্নীতলা থানাধীন নজিপুর ইউনিয়নের উজিরপুর গ্রামে চোলাই মদ তৈরির কাঁচামাল ও উপকরণ ৫০০ (পাঁচশত) লিটার ওয়াশ এবং ৯০ (নব্বই) লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। চোলাই মদ তৈরি এবং বাজারজাত করণের অভিযোগ ৩ (তিন) জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। আসামীদের নাম :- ১। বিজয় চৌধুরী (৫০) পিতা- মৃত শিবু চৌধুরী ২। রবি চৌধুরী (৪০) পিতা- সামা চৌধুরী, উভয় সাং- উজিরপুর ৩। মোঃ সোহেল রানা (৩০) পিতা- মোঃ জাহিদুল ইসলাম, সাং- ফহিমপুর, সর্ব থানা- পত্নীতলা, জেলা- নওগাঁ। এ সময় পুলিশ চোলাই মদ তৈরির আস্তানা এবং বিপুল পরিমাণ মদ তৈরির উপকরণ বিধি মোতাবেক ধ্বংস করে। উপরোক্ত আসামীদের বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদক আইনে মামলা দায়ের হয়েছে।


More News Of This Category
bdit.com.bd