• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনাম
আত্রাইয়ে এলজিইডির প্রকৌশলীর কাছে তথ্য চাওয়ায় সাংবাদিক হেনস্তার শিকার আইকন ও ইকরা ট্রাভেল এন্ড ভিসা কনসাল্টেন্স সেন্টার নামে প্রতারনা ও টর্চার ছেলের সন্ধান মিলছে রাজধানী ঢাকায়। কোনাবাড়ীতে ছাত্রদল নেতার সংবাদ সম্মেলন – ক্রয়কৃত জমি দখলে বাধাঁ ও হামলার অভিযোগ। কিশোরগঞ্জে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত : শোভাযাত্রায় জনতার ঢল। কিশোরগঞ্জে সোনালী ফসলের হাসি : বোরো ধান কাটার আনুষ্ঠানিক উদ্বোধন। কিশোরগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর বার্তা : শান্তি বজায় রাখতে সমন্বিত উদ্যোগের আহ্বান। অন্যের স্বামী, অন্যের স্ত্রী! পড়ে রইল ৫ সন্তান ও দুই পরিবার। নওগাঁয় মাদকসেবি সন্তানের প্রতি অতিষ্ঠ হয়ে বাবা নিজেই তার সন্তানকে প্রশাসনের হাতে তুলে দিলেন লালমনিরহাটে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব থানায় ঢুকে ওসির চেয়ারে বসে পড়লেন এমপি, ভিডিও ভাইরাল

কিশোরগঞ্জে ১২ মামলার আসামি গ্রেফতারে এলাকাবাসীর স্বস্তি প্রকাশ

সৈয়দ মইনুল হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি / / ১০৫ Time View
Update : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫

33

সৈয়দ মইনুল হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি :

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ১২ মামলার আসামি সেনা মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৭ মার্চ) দুপুরে তাকে কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।এর আগে বৃহস্পতিবার রাত ১১টার দিকে সাচাইল ইউনিয়নের কালনা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। সেনা মিয়া কালনা গ্রামের তারা মিয়ার ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১১টার দিকে কালনা গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে ১২ মামলার পলাতক আসামি সেনা মিয়াকে গ্রেফতার করা হয়। তার গ্রেফতারে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করে বলেছেন, তার অত্যাচারে এলাকার জনগণ অতিষ্ঠ ছিল। এলাকার চাঁদাবাজি, চুরি, ছিনতাই ও ডাকাতির মূলহোতা ছিল এই সেনা মিয়া। তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির রহমান সময়ের ডাককে এসব তথ্য নিশ্চিত করে বলেন, আসামি সেনা মিয়াকে সাথে নিয়ে বৃহস্পতিবার রাতে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় তার তথ্য অনুযায়ী চুরি করা একটি আই পি এস উদ্ধার করে পুলিশ। ওসি সাব্বির আরো বলেন, ইতিপূর্বে একাধিকবার অভিযান চালিয়েও তাকে গ্রেফতার করা সম্ভব হয় নাই। তার বিরুদ্ধে ১২টির ও অধিক মামলা রয়েছে। সেনা মিয়া তাড়াইল থানার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। তার গ্রেফতারে এলাকাবাসী আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে। শুক্রবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


More News Of This Category
bdit.com.bd