• শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
আত্রাইয়ে এলজিইডির প্রকৌশলীর কাছে তথ্য চাওয়ায় সাংবাদিক হেনস্তার শিকার আইকন ও ইকরা ট্রাভেল এন্ড ভিসা কনসাল্টেন্স সেন্টার নামে প্রতারনা ও টর্চার ছেলের সন্ধান মিলছে রাজধানী ঢাকায়। কোনাবাড়ীতে ছাত্রদল নেতার সংবাদ সম্মেলন – ক্রয়কৃত জমি দখলে বাধাঁ ও হামলার অভিযোগ। কিশোরগঞ্জে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত : শোভাযাত্রায় জনতার ঢল। কিশোরগঞ্জে সোনালী ফসলের হাসি : বোরো ধান কাটার আনুষ্ঠানিক উদ্বোধন। কিশোরগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর বার্তা : শান্তি বজায় রাখতে সমন্বিত উদ্যোগের আহ্বান। অন্যের স্বামী, অন্যের স্ত্রী! পড়ে রইল ৫ সন্তান ও দুই পরিবার। নওগাঁয় মাদকসেবি সন্তানের প্রতি অতিষ্ঠ হয়ে বাবা নিজেই তার সন্তানকে প্রশাসনের হাতে তুলে দিলেন লালমনিরহাটে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব থানায় ঢুকে ওসির চেয়ারে বসে পড়লেন এমপি, ভিডিও ভাইরাল

কোনাবাড়ী বাইমাইল হরিনাচালা মেলায় অবৈধ টিকিট বাণিজ্য, সাংবাদিকদেরও ম্যানেজের চেষ্টা

আলমগীর হোসেন, গাজীপুর প্রতিনিধি / / ১৪৩ Time View
Update : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

32

আলমগীর হোসেন, গাজীপুর প্রতিনিধি :

গাজীপুরের কোনাবাড়ী বাইমাইল হরিনাচালা মেলায় চলছে অবৈধ টিকিট বিক্রির মহোৎসব। মেলার দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের কোনো বৈধ অনুমোদন ছাড়াই এলাকা জুড়ে টিকিট বিক্রি করা হচ্ছে। টিকিট বিক্রেতাদের কাছে বিক্রির কোনো বৈধ কাগজপত্র নেই।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাত্র ১০ মিনিটের ব্যবধানে ৬টি রিকশা আটক করা হয়, যারা অবৈধভাবে টিকিট পরিবহন করছিল। জিজ্ঞাসাবাদে তারা টিকিট বিক্রির বৈধতা সংক্রান্ত কোনো কাগজ দেখাতে পারেনি এবং কোনো সদুত্তরও দিতে ব্যর্থ হয়। ফলে দিনের পর দিন অসহায় সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে লাখ লাখ টাকা।

বিশেষ সূত্রে আরও জানা যায়, এই অপকর্ম সাংবাদিকদের মাধ্যমে যেন প্রকাশ না পায়, সে জন্য মেলার দায়িত্বে থাকা মনির নামের এক ব্যক্তি সাংবাদিকদের ম্যানেজ করার চেষ্টা চালাচ্ছেন। প্রত্যেক সাংবাদিককে ৩০০ থেকে ৫০০ টাকা করে দেওয়ার প্রস্তাব দিয়ে ঘটনা ধামাচাপা দেওয়ার অপচেষ্টা করা হচ্ছে। এতে করে একটি চক্র অবৈধ পথে বিপুল পরিমাণ অর্থ উপার্জন করে চলেছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সচেতন মহল দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। একইসঙ্গে তারা মেলার স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।


More News Of This Category
bdit.com.bd