• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম
আত্রাইয়ে এলজিইডির প্রকৌশলীর কাছে তথ্য চাওয়ায় সাংবাদিক হেনস্তার শিকার আইকন ও ইকরা ট্রাভেল এন্ড ভিসা কনসাল্টেন্স সেন্টার নামে প্রতারনা ও টর্চার ছেলের সন্ধান মিলছে রাজধানী ঢাকায়। কোনাবাড়ীতে ছাত্রদল নেতার সংবাদ সম্মেলন – ক্রয়কৃত জমি দখলে বাধাঁ ও হামলার অভিযোগ। কিশোরগঞ্জে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত : শোভাযাত্রায় জনতার ঢল। কিশোরগঞ্জে সোনালী ফসলের হাসি : বোরো ধান কাটার আনুষ্ঠানিক উদ্বোধন। কিশোরগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর বার্তা : শান্তি বজায় রাখতে সমন্বিত উদ্যোগের আহ্বান। অন্যের স্বামী, অন্যের স্ত্রী! পড়ে রইল ৫ সন্তান ও দুই পরিবার। নওগাঁয় মাদকসেবি সন্তানের প্রতি অতিষ্ঠ হয়ে বাবা নিজেই তার সন্তানকে প্রশাসনের হাতে তুলে দিলেন লালমনিরহাটে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব থানায় ঢুকে ওসির চেয়ারে বসে পড়লেন এমপি, ভিডিও ভাইরাল

গাজীপুরে চোরাই মোটরসাইকেল ঢাকায় উদ্ধার গ্রেফতার ১

নিজস্ব প্রতিনিধি / / ১০৯ Time View
Update : শনিবার, ১৭ মে, ২০২৫

47

নিজস্ব প্রতিনিধি :

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানা পুলিশের অভিযানে ঢাকার ভাষানটেক এলাকা থেকে চোরাই মোটরসাইকেলসহ ১জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জিএমপি কোনাবাড়ী মেট্রো থানা অফিসার ইনচার্জ মোঃ সালাহউদ্দিন। গ্রেফতারকৃত আসামি হলেন মো. আলমগীর হোসেন (৩৮); তিনি লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার লতাবর গ্রামের আব্দুর রশিদের ছেলে। মামলার তদন্তকারী কর্মকর্তা জিএমপি কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক এসআই খাইরুল ইসলাম জানান, কোনাবাড়ী এলাকায় মোটরসাইকেল বিক্রয়ের সময় ক্রেতার বন্ধু মোটরসাইকেল চালিয়ে দেখার কথা বলে মোটরসাইকেল নিয়ে পালিয়ে গেলে, মোটরসাইকেল মালিক বাদী হয়ে আসামির নামে কোনাবাড়ী থানায় অভিযোগ করেন। পরে তথ্য প্রযুক্তির সাহায্যে জানতে পারি আসামি ভাষানটেক এলাকায় অবস্থান করছে। পরে ওই এলাকায় অভিযান চালিয়ে, আসামি মো. আলমগীর হোসেন (৩৮) কে ঢাকা মেট্রোপলিটন ভাষানটেক থানার পশ্চিম ভাষানটেক এলাকার সাব্বির দেওয়ান জনি’র বাসা-৪/৫৩ শ্যামলপল্লী থেকে আসামিকে গ্রেপ্তার করা হয়। এ সময় চোরাইকৃত Yamaha FZ V2 মডেলের মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ বিষয় কোনাবাড়ী মেট্রো থানার অফিসার ইনচার্জ মো. সালাহউদ্দিন জানিয়েছেন, কোনাবাগী থানার উপ-পরিদর্শক এসআই খাইরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ভাষানটেক এলাকায় অভিযান চালিয়ে একটি চোরাই মোটরসাইকেলসহ আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


More News Of This Category
bdit.com.bd